Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আসছে নববর্ষ! বাড়িতে হঠাৎ হাজির অতিথি? বানিয়ে ফেলুন এই শরবতগুলি, শরীরকে ঠাণ্ডা রাখবে
রবিববার পড়েছে বাংলা বছরের প্রথমদিন, পয়লা বৈশাখ। বাঙালি সংস্কৃতিতে নতুন বাংলা বছরে অনেক আশা, স্বপ্নপূরণ হবে এমনই মনে করে বাঙালিরা। তাই নববর্ষকে স্বাগত জানাতে দিনটি উৎসবের মরসুমে পরিণত হয়। পাশাপাশি দিনটিকে উৎসব মুখর করে তুলতে ভালো খাওয়া, দাওয়া, ভালো মানে মাছ, মাংস, মিষ্টি ইত্যাদির আয়োজন করে বাঙালিরা। এইদিন অনেকেই আত্মীয় পরিজনদের বাড়িতে যায় মিষ্টিমুখ করতে। তবে যে হারে পারদ উর্দ্ধমুখী। তাতে করে সবার প্রথমেই জল বা শরবতের কথা আসে।
কিন্তু সবসময় ঠাণ্ডা জল খেতে মোটেই ভালো লাগে না। তাই প্যাচপ্যাচে গরমের হাত থেকে আপাতত মুক্তি পেতে যেকোনও শরবতেরই তুলনা হয়না। তবে বাইরের কোক বা লেমনেড বিশেষ পান করা উচিত নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরের পক্ষে কোক বা লেমনেড মোটেই ভালো নয়। আমরা এখন কমবেশি অনেকে ঘরেই শরবত বানিয়ে নিই। অনেক বাড়িতেই এই সময় বানানো হয় আম পোড়ার শরবত, বেলের পানা, গন্ধরাজ লেবুর ঘোল, তরমুজের শরবত ইত্যাদি। হিট স্ট্রোক থেকে বাঁচাতে ঘরোয়া এই সব পানীয়ের জুড়ি মেলা ভার। তাহলে চলুন দেখে নেওয়া যাক, আপনি কী কী বানাতে পারেন-

দইয়ের শরবত-
দই কমবেশি ছোট বড় সবারই পছন্দের। টক দই আমাদের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। দইতে ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন সহ অন্যান্য ভিটামিন রয়েছে। যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ডিহাইড্রেশন দূর করবে টক দইয়ের শরবতের বিকল্প নেই। এই শরবত বানাতে কী কী লাগবে-
উপকরণ-
টক দই চার কাপ, একটি কাঁচামরিচ, ৫-৬টা পুদিনা পাতা, ২ টেবিল চামচ চিনি, পরিমাণমতো লবণ ও অল্প ঠাণ্ডা জল।
পদ্ধতি-
প্রথমে একটি ব্লেন্ডার বা মিক্সারে টক দইয়ের সঙ্গে কাঁচামরিচ ও পুদিনা পাতা নিন। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তাতে চিনি ও লবণ দিয়ে দিন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিন কিছুক্ষণ। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এরপর ফ্রিজ থেকে বের করে তাতে অল্প ঠাণ্ডা জল মিশিয়ে ভালো করে গুলে নিন। পরিবেশনের আগে চাইলে ওপর থেকে অল্প ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন। এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
তরমুজের শরবত-
স্বাস্থ্যের জন্য ফলের বিকল্প নেই। ফলের চেয়ে বেশি প্রাকৃতিকভাবে সতেজ এবং স্বাস্থ্যকর কিছু নেই। শরবত মূলত ফল এবং বরফ দিয়ে তৈরি একটি হিমায়িত মিশ্রণ। মাত্র কয়েকটি উপাদান দিয়ে, আপনি বাড়িতে একটি সতেজ শরবত তৈরি করতে পারেন।
উপকরণ-
২০০ গ্রাম হিমায়িত তরমুজ, ১০০ গ্রাম হিমায়িত কলা, তুলসীর কয়েকটি পাতা, চাইলে আপনি কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করতে পারেন।
পদ্ধতি-
প্রথমে একটি মিক্সারে হিমায়িত তরমুজ এবং কলা নিন। এতে তুলসীর কয়েকটি পাতা যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাঁচ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এরপর সতেজ তরমুজ কলার শরবত উপভোগ করুন।
আম পোড়া শরবত-
বাঙালিদের আবেগের সঙ্গে জড়িয়ে এই শরবতটি। আম কমবেশি সকলেরই প্রিয়। বিশেষ করে কাঁচা আম দিয়ে শরবত তৃপ্তি দেয় এই গরমে। কীভাবে বানাবেন দেখুন-
উপকরণ-
আস্ত জিরে- ২ চা চামচ, ৩টি তিনটি কাঁচা আম, চিনি- পরিমাণ মতো, বিট লবণ- স্বাদ মতো।
পদ্ধতি-
প্রথমে জিরে গুঁড়ো করে নিন। গ্যাসের ওপর তারের জালি বসিয়ে তাতে তিনটি আম রাখুন। এরপর মাঝারি থেকে কম আঁচে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে পোড়াতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে নরম হয়। এবারে পোড়ানো হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিন। এরপর পোড়া আমগুলো একটু ঠাণ্ডা হলে একটি বাটির মধ্যে জল নিয়ে তাতে ডুবিয়ে দিতে হবে। আমের খোসা ছাড়িয়ে শাঁস বের করে নিন। এরপর ব্লেন্ডারে আমের পাল্প, জিরে গুঁড়ো, চিনি, বিট লবণ ও জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে গ্লাসে আমের মিশ্রণটা ঢেলে নিন। এতে কিছুটা বরফ ও ঠাণ্ডা জল ঢেলে নিন। রেডি আপনার আম পোড়া শরবত।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications