Pineapple Halwa Recipe: আনারস শুধু ফল হিসেবে খান? এবার চেখে দেখুন আনারসের হালুয়া!

Posted By:

ছোটো থেকে বড়, আনারস ভালোবাসেন প্রায় সব্বাই। সুস্বাদু রসালো এই ফল কিন্তু শরীরের জন্যেও ভীষণ উপকারী। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি মেলা ভার। ক্যালোরির পরিমাণও প্রায় নেই বললেই চলে। তাই যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁরাও রোজ খেতে পারেন আনারস।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট। যে কারণে এই ফল হজমশক্তি উন্নত করে, পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। সাধারণত আমরা সরাসরি ফল হিসেবে কিংবা জুস বানিয়ে আনারস খাই। তবে এবার আনারস দিয়ে বানিয়ে ফেলুন হালুয়া। পরোটা, লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগবে আনারসের হালুয়া।

Pineapple Halwa Recipe

আনারসের হালুয়া তৈরির উপকরণ

১০০ গ্রাম সুজি

আনারসের পেস্ট পরিমাণমতো

আনারস কুচি

১০-১২টা কাজুবাদাম টুকরো করা

১০-১২টা আমন্ড কুচি

১০-১২টা পেস্তা বাদাম কুচি

স্বাদ অনুযায়ী চিনি

ঘি পরিমাণমতো

পরিমাণমতো জল

সাজানোর জন্য চেরি

আনারসের হালুয়া তৈরির পদ্ধতি

১) কড়াইতে ঘি গরম করে সুজি দিয়ে নাড়াচাড়া করে নিন। সুজি হালকা ভেজে নিতে হবে।

২) এবার অন্য একটি কড়াইতে সামান্য ঘি গরম করে আনারসের পেস্ট, চিনি, আনারস কুচি দিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে রান্না করুন।

৩) তারপর ওর মধ্যে পরিমাণমতো জল দিয়ে দিন। জল ফুটে উঠলে ভাজা সুজিটা আনারসের মিশ্রণে দিয়ে দিতে হবে। এবার ক্রমাগত নাড়তে থাকুন।

৪) সুজি সেদ্ধ হলে এবং জলটা কমে থকথকে হয়ে গেলে এক চামচ ঘি ,আমন্ড কুচি, কাজুবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি ছড়িয়ে মিশিয়ে দিন ভালো করে। তারপর গ্যাস বন্ধ করে দিন।

৫) এবার প্লেটে নামিয়ে উপর থেকে আরও কিছুটা কাজু, পেস্তা, আমন্ড ছড়িয়ে, চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আনারসের হালুয়া।

[ of 5 - Users]
Story first published: Thursday, March 16, 2023, 17:57 [IST]
X
Desktop Bottom Promotion