Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Papaya Halwa Recipe : সুজি, গাজরের হালুয়া তো প্রায়ই খান, এবার চেখে দেখুন পেঁপের হালুয়া
বাঙালির রান্নাবান্নার মধ্যে বেশ জনপ্রিয় একটি পদ হল হালুয়া। সাধারণত গাজরের হালুয়া কিংবা সুজির হালুয়াই আমরা বেশি খাই। কিন্তু সবসময় তো একই খাবার খেতে ভাল লাগে না। তাই হালুয়ার নতুন ধরনের স্বাদ পেতে চাইলে বানাতে পারেন পেঁপের হালুয়া। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্যও খুব উপকারি।
ফাইবার, ভিটামিন এবং খনিজে ভরপুর পেঁপে অত্যন্ত পুষ্টিকর একটি ফল। স্যালাড, জুস, স্মুদি কিংবা তরকারি, যে কোনও পদ্ধতিতে খেলেই পেঁপে আমাদের শরীরে হাজারো উপকার প্রদান করে। পেঁপে পেট ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমায়। তাহলে জেনে নিন, পেঁপের হালুয়া তৈরির রেসিপি -

পেঁপের হালুয়া তৈরির উপকরণ
একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে
২০০ গ্রাম চিনি
দুই টেবিল চামচ ঘি
একটা তেজপাতা
এলাচ গুঁড়ো এক চিমটে
পেঁপের হালুয়া তৈরির পদ্ধতি
১) প্রথমে পেঁপের ছাল ছাড়িয়ে মাঝারি টুকরো করে নিন। তারপর গ্রেটারে গ্রেট করে নিন সবকটি পেঁপের টুকরো।
২) একটা হাঁড়িতে পরিমাণমতো জল দিয়ে তাতে গ্রেট করা পেঁপে দিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন। মাঝারি আঁচে করবেন। খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না। পেঁপে সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিন।
৩) এবার গ্যাসে কড়াই গরম করে ঘি ও পেঁপে দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট ভাজুন।
৪) ভাজা হলে চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে এলে তেজপাতা ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। আরও কিছুক্ষণ নাড়ুন। জল শুকিয়ে গেলে নামিয়ে নিন।
৫) এবার প্লেটে পেঁপের হালুয়া নিয়ে ওপরে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications