Palak Kochuri Recipe : কড়াশুঁটির কচুরি তো অনেক খেলেন, এবার ট্রাই করুন পালং কচুরি

Posted By:

এখন সারা বছরই বাজারে পালং শাক বিদ্যমান। পালং শাকের নানা রকম রান্না প্রায়ই হয়। কিন্তু পালং শাকের কচুরি খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। অত্যন্ত সুস্বাদু এই খাবারটি সকলের মন কাড়বে। তাহলে জেনে নিন, পালং শাকের কচুরি বানানোর রেসিপি -

Palak Kochuri Recipe

পালং শাকের কচুরি তৈরির উপকরণ

এক আঁটি পালং শাক

পরিমাণমতো ময়দা

২-৩ টুকরো আদা

২-৩টে কাঁচা লঙ্কা

তেজপাতা

শুকনো লঙ্কা

জোয়ান

পাঁচফোড়ন

হলুদ গুঁড়ো

স্বাদমতো লবণ ও চিনি

পরিমাণমতো সাদা তেল ও জল

আরও পড়ুন : ডিনারে রুটির সাথে থাকুক সুস্বাদু পালং পনির, রইল রেসিপি

পালং শাকের কচুরি তৈরির পদ্ধতি

১) প্রথমে পালং শাক ভাল করে ধুয়ে কুচিয়ে নিন।

২) মিক্সিতে পালং শাক, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিন।

৩) কড়াইতে সাদা তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান, পাঁচফোড়ন নেড়ে নিন। তারপর তাতে পালং শাকের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে মিশিয়ে নিন ভাল করে।

৪) পালং শাকের পেস্টটা কিছুক্ষণ রান্না করুন। অতিরিক্ত জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। তেজপাতা আর শুকনো লঙ্কাটা বার করে নেবেন।

৫) একটি পাত্রে পরিমাণমতো ময়দা, সামান্য চিনি, সাদা তেল, পালং শাকের পেস্ট ও জল দিয়ে ময়দাটা ভাল করে মেখে নিন।

৭) ময়দা মাখানো হলে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

৮) এর পর ময়দা থেকে লেচি কেটে বেলে নিন।

৯) কড়াইতে তেল গরম করে সবকটা কচুরি ভেজে নিন ভাল করে। ব্যস, তৈরি হয়ে যাবে পালং শাকের কচুরি!

[ of 5 - Users]
Story first published: Monday, October 10, 2022, 20:04 [IST]
X
Desktop Bottom Promotion