Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গণেশ চতুর্থীতে বাড়িতেই বানান সিদ্ধিদাতার প্রিয় খাবার মোদক, তবে একটু অন্যভাবে!
হিন্দু দেবদেবীদের পুজোর মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় পুজো হল গণেশ উৎসব। মহাদেব ও পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। শাস্ত্র মতে, এদিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। তিনি বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা বলে মনে করা হয়। এদিন ভক্তদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা-বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন।
প্রতি বছরের মতো এবছরও ভারতজুড়ে ব্যাপক আড়ম্বরে পালিত হবে গণেশ চতুর্থী। এই দিনটিকে বিশেষ করে তুলতে আপনি অল্প সময়ে ঘরেই তৈরি করতে পারেন গণেশের প্রিয় মোদক। ধর্মীয় বিশ্বাস, মোদক নিবেদনকারী ভক্তদের উপর গণপতির অফুরন্ত আশীর্বাদ রয়েছে। এই গণেশ চতুর্থীতে বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করুন সুস্বাদু মোদক। আজকের প্রতিবেদনে ২ রকমের মোদক বানানোর রেসিপি জেনে নেওয়া যাক-

চকোলেট মোদক তৈরির উপকরণ
- কনডেন্সড মিল্ক- ৫০ গ্রাম
- ডার্ক চকোলেট- ২৫০ গ্রাম
- পেস্তা- ২ চামচ
- কাজুবাদাম- ৩ চামচ (কাটা)
- বাদাম- ৩ চামচ (কাটা)
- নারকেল ফ্লেক্স- ১০০ গ্রাম
- ঘি- ১ চামচ
প্রস্তুতির পদ্ধতি-
- প্রথমে ডার্ক চকলেট নিন এবং গলিয়ে নিন। চকলেট গলানোর জন্য, একটি ফ্রাইং প্যানে জল ঢেলে উপরে একটি বাটি রাখুন এবং চকলেট গলিয়ে নিন।
- এবার একটি প্যানে ঘি দিন। এবার এতে কাজুবাদাম, বাদাম, পেস্তা এবং নারকেল দিন। কিছুক্ষণ ভাজুন, তারপর এতে কনডেন্সড মিল্ক যোগ করুন।
- মিশ্রণটি তৈরি হয়ে গেলে এতে গলা চকোলেট যোগ করুন এবং কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। শেষে ছাঁচে ঢেলে মোদকের আকার দিন। এভাবে তৈরি করতে পারেন চকোলেট মোদক।
গণেশ চতুর্থীতে বাপ্পার জন্য চটজলদি বানিয়ে ফেলুন তাঁর পছন্দের মতিচুর লাড্ডু!
পনির মোদক তৈরির উপকরণ
- পনির- ১ কাপ
- চিনি- ১/২ কাপ (গুঁড়ো চিনি)
- কাজুবাদাম গুঁড়ো- ১/৪ কাপ
- ঘি- ২ চা চামচ
- এলাচ গুঁড়ো-১ টি
- জাফরান- ৪-৫ টি
প্রস্তুতির পদ্ধতি-
- একটি প্যানে ঘি গরম করে পনির দিয়ে ভালো করে ভেজে নিন।
- এবার এতে চিনি দিয়ে মেশান, তারপর কাজুবাদাম, বাদাম ও এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- মিশ্রণটি ঠাণ্ডা হলে মোদকটিকে একটি ছাঁচে রেখে দিন। এভাবে ঘরেই তৈরি করতে পারেন পনিরের মোদক।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications