Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রোজ একই রকম ভাবে ওটস খেতে খেতে বিরক্ত? স্বাদ বদলাতে বানিয়ে নিন ওটসের উপমা
ব্রেকফাস্টে ওটসের থেকে বেশি স্বাস্থ্যকর খাবার আর কিছু হতে পারে না! বিশেষ করে, যাঁরা ওজন কমানোর চেষ্টায় আছেন তাঁদের জন্য উপযুক্ত খাবার ওটস। আজকাল চিকিৎসকেরাও পরামর্শ দিচ্ছেন প্রতিদিন ব্রেকফাস্টে ওটস খাওয়ার। কিন্তু রোজ রোজ দুধ ও ফলমূল দিয়ে ওটস খেতে কারুরই ভাল লাগে না। আপনিও কি একই রকম ভাবে ওটস খেতে খেতে বিরক্ত? তাহলে মুখের স্বাদ বদলে করতে বানিয়ে নিতে পারে ওটসের উপমা। দেখে নিন কী ভাবে বানাবেন -

ওটস উপমা তৈরির উপকরণ
এক কাপ ওটস
এক চা চামচ গোটা কালো সর্ষে
আধ চা চামচ বিউলির ডাল
আধ চা চামচ গোটা জিরে
কয়েকটা কারি পাতা
কয়েকটা কাজুবাদাম
সামান্য আদা কুচি
২-৩টে কাঁচা লঙ্কা
অর্ধেক পেঁয়াজ কুচি
অর্ধেক গাজর কুচি
৫-৬টা বিনস কুচি
১/৪ ক্যাপ্সিকাম কুচি
২ টেবিল চামচ কড়াইশুঁটি
আধ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
পরিমাণমতো সাদা তেল
ধনে পাতা কুচি
ওটস উপমা তৈরির পদ্ধতি
১) প্রথমে ওটস তেল ছাড়া শুকনো কড়াইতে ২-৩ মিনিট অল্প নাড়াচাড়া করে তুলে নিন।
২) এবার ওই কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তাতে সর্ষে, বিউলির ডাল, জিরে, কারি পাতা, কাজুবাদাম দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।
৩) হালকা ভাজা হলে আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিন।
৪) এর পর গাজর কুচি, বিনস কুচি, ক্যাপ্সিকাম কুচি, কড়াইশুঁটি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু ভেজে নিন। তারপর অল্প জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিন।
৫) একটু পর ঢাকনা খুলে এক কাপ জল দিয়ে ফোটান। কিছুক্ষণ ফোটার পর ওটস দিয়ে মিশিয়ে নিন। আরও পাঁচ মিনিট ঢাকা দিন।
৬) এবার ঢাকা খুলে স্বাদমতো নুন আর ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি ওটস উপমা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications