Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
লক্ষ্মী পুজোর ভোগে রাখুন নারকেল সুজির নাড়ু, রইল রেসিপি
দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীপুজো চলে এল। অনেক বাড়িতেই সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজো হয়। আর লক্ষ্মী পুজো মানেই রকমারি মিষ্টির সম্ভার। বিশেষ করে লক্ষ্মী পুজোর প্রসাদে হরেক রকমের নাড়ু থাকা মাস্ট। গুড়ের নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু - এই তিন প্রকার নাড়ু থাকেই। এবার পুজোয় একটু অন্য স্বাদের নাড়ু রাখতে চাইলে বানাতে পারেন নারকেল সুজির নাড়ু। জেনে নিন কী ভাবে তৈরি করবেন।
নারকেল সুজির নাড়ু তৈরির উপকরণ
একটা গোটা নারকেল কোরা, পরিমাণমতো সুজি, খোয়া ক্ষীর, কাজুবাদাম কুচি, কিশমিশ, আমন্ড কুচি, গুঁড়ো দুধ পরিমাণমতো, সামান্য এলাচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, পরিমাণমতো ঘি।

নারকেল সুজির নাড়ু তৈরির প্রণালী
নারকেল কোরা চিনি দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। শুকনো কড়াই গরম করে সুজি হালকা ভেজে তুলে রাখুন। এর পর ওই কড়াইতেই সামান্য ঘি দিয়ে চিনি মাখানো নারকেল কোরা দিয়ে ভাজতে থাকুন। ক্রমাগত নাড়াচাড়া করবেন, নাহলে কড়াইয়ের তলায় লেগে যাবে। নারকেল ভাজা ভাজা হলে তার রঙ পাল্টাবে। এর মধ্যে গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীর দিয়ে নাড়াচাড়া করুন।
তারপর ভেজে রাখা সুজি দিয়ে দিতে হবে। স্বাদ মতো চিনিও দিন। আরও কিছুক্ষণ ভাজার পর এলাচ গুঁড়ো, কাজুবাদাম কুচি, আমন্ড কুচি, কিশমিশ দিয়ে দিন। বেশ মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন।
দুই হাতে ঘি মাখিয়ে নারকেলের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নাড়ুর আকারে গড়ে নিতে হবে। ব্যস, তাহলেই রেডি হয়ে যাবে নারকেল সুজির নাড়ু।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications