মুর্গ মালাই কাবাব রেসিপি

যেভাবেই খান না কেন, এই কাবাবটি এক টুকরো মুখে পরার পর যে আপনার দুনিয়াটাই ঘুরে যাবে, তা হলফ করে বলতে পারি।

Posted By:

কথাতে আছে না, "বৈচিত্রেই খুঁজে পাওয়া যায় আনন্দ।" সেই মতোই আজ বোল্ডস্কাইয়ের রান্না ঘরে বৈচিত্র আনতে মেন কোর্সের পরিবর্তে একটু অন্য রকমের একটা সাইড ডিশ বানানো শেখাবে আপনাদের, যা শুধু শুধুও খেতে পরেন অথবা উইক এন্ড পার্টিতে পানীয়র সঙ্গেও পরিবেশন করতে পারেন। তবে যেভাবেই খান না কেন, এক টুকরো মুখে পরার পর যে আপনার দুনিয়াটাই ঘুরে যাবে, তা হলফ করে বলতে পারি। তাই তো আর অপেক্ষা নয়! চলুন ঝটপট বানিয়ে ফেলা যাক মুরগির মাংস সহযোগে এই সুস্বাদু, জিভে জল আনা পদটি।

মুর্গ মালাই কাবাব বানাতে সময় লাগবে- ২৫ মিনিট

উপকরণ গোটাতে সময় লাগবে- ৬০ মিনিট

পরিবেশন করবেন ১ প্লেট

যেভাবেই খান না কেন

যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. মুরগির মাংস- ২৫০ গ্রাম (বোনলেস)
২. নুন- স্বাদ অনুসারে
৩. গোল মরিচ- ১ চামচ
৪. আদা-রসুনের পেস্ট- ১-২ চামচ
৫. ঘন দই- ৩ চামচ
৬. কাজুবাদাম- ১০ টা
৭. ক্রিম- হাফ কাপ
৮. চিজ- হাফ কাপ
৯. ধনে পাতার পেস্ট- হাফ চামচ
১০. কাঁচা লঙ্কা- হাফ চামচ
১১. ধনে পাউডার- ১ চামচ
১২. জায়ফল গুঁড়ো- হাফ চামচ

রান্নার পদ্ধতি:
১. একটা বড় বাটিতে অল্প করে ক্রিম নিয়ে তাতে কাজুবাদামগুলো চুবিয়ে রাখুন। অল্প সময় পরে বাদামগুলি ক্রিম থেকে তুলে নিয়ে ভাল করে বেটে পেস্ট বানিয়ে নিন।
২. এবার সেই পেস্টের সঙ্গে নুন, গোল মরিচ, আদা রসুনের পেস্ট, দই, চিজ, ধনে পাউডার, জায়ফল গুঁড়ো মিশিয়ে নিন।
৩. কিছু সময় পরে এই মিশ্রনে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। তারপর বাটিটা কম করে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন। মাংসটা ফ্রিজে থাকাকালীন ওভেনটা প্রি হিট করে নিন। তাপমাত্রা হবে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট।
৪. সময় হয়ে গেলে ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়ে ওভেনের মধ্যে রাখুন। ১৫ মিনিট গ্রিল করার পর মাংসের পিসগুলো উল্টে দিন এবং তারপর আরও ১০ মিনিট গ্রিল করুন, যাতে দুদিকই ভাল করে ফ্রাই হয়। যখন দেখবেন মাংসটা আর কাঁচা নেই তখন ওভেনটা বন্ধ করে মাংসের পিসগুলি বার করে আনুন।
৫. আপনার মুর্গ মালাই কাবাব তৈরি। এবার সেটি ধনে-পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন। ইচ্ছা হলে রুটি বা পরটার সঙ্গে খেতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 7, 2017, 17:16 [IST]
X
Desktop Bottom Promotion