মোতিচুর লাড্ডু দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু পরোটা, দেখে নিন রেসিপি

Posted By:

সকালের জলখাবারে মোটামুটি সব বাঙালি পরিবারেই প্রথম পছন্দ হয়ে থাকে লুচি কিংবা পরোটা। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের অনেক রাজ্যেই ব্রেকফাস্টে লুচি বা পরোটা খাওয়ার চল রয়েছে। বিশেষ করে হরেক রকমের পরোটা ছোটো-বড় সকলেরই খুব পছন্দের। ভিতরে পুর ভরা নানা স্বাদের পরোটা পেট এবং মন দুই ভরায়।

আলু পরোটা, ডিমের পরোটা, পেঁয়াজ পরোটা, মোগলাই পরোটা ছাড়াও আরও নানা রকমের পরোটার কথা শোনা যায়। কিন্তু কখনও লাড্ডুর পরোটা খেয়েছেন কি? আজ আপনাদের জন্য রইল মোতিচুর লাড্ডু পরোটার রেসিপি। খুব কম উপকরণে তৈরি এই পরোটা খেতে বেশ সুস্বাদু। তবে চলুন দেখে নিন কী ভাবে তৈরি করবেন মজাদার মোতিচুর লাড্ডু পরোটা।

Motichoor Laddoo Paratha Recipe

মোতিচুর লাড্ডু পরোটার উপকরণ - পরিমাণমতো গমের আটা, পরিমাণমতো ময়দা , ১-২টো মতিচুর লাড্ডু, ১ টেবিল চামচ ঘি, প্রয়োজন অনুযায়ী তেল, এক চিমটি লবণ, প্রয়োজন অনুযায়ী জল।

মোতিচুর লাড্ডু পরোটা তৈরির পদ্ধতি - গমের আটা, ময়দা, স্বাদ অনুযায়ী লবণ আর ঘি মিশিয়ে নিন ভালো করে। এবার অল্প অল্প জল দিয়ে আটা মাখতে থাকুন। নরম করে মাখবেন। আটার ডো ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। মতিচুর লাড্ডু গুঁড়ো করে নিন।

আটা মাখা চার-পাঁচ ভাগে ভাগ করে লেচি কেটে নিন। লেচির মধ্যে কিছুটা লাড্ডুর গুঁড়ো দিয়ে পরোটার আকারে বেলে নিন। তাওয়া গরম করে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভালো ভাবে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত পরোটার দু'দিক ভাজতে থাকুন। ভালো ভাবে ভাজা হয়ে গেলে পরোটার উপর দেশি ঘি মাখিয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Sunday, April 9, 2023, 15:56 [IST]
X
Desktop Bottom Promotion