Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Moonglet Recipe: মুগ ডাল দিয়ে নতুন খাবারের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন মুগলেট
বাঙালি বাড়িতে আর কিছু রান্না হোক বা নাই হোক, নিত্যদিন ডাল রান্না হবেই। কোনও দিন মুগ, তো কোনও দিন মসুর, অনেকে আবার বিউলির ডালের বড় ভক্ত। তবে ডালের মধ্যে মুগ ডালটা ছোটো-বড় সকলেই পছন্দ করে। নারকেল বা কড়াইশুঁটি দিয়ে সোনা মুগের ডাল অথবা মাছের মাথা দিয়ে মুগের ডালের সঙ্গে গরম ভাত, চোখের নিমেষে পাত ফাঁকা হয়ে যায়। তবে মুগলেট-এর নাম শুনেছেন কখনও? মুগ ডালের তৈরি এই খাবার একবার খেলে বার বার খেতে ইচ্ছে হবে। মুগ ডালের এই বিশেষ পদ খাইয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন।

মুগলেট তৈরির উপকরণ
এক কাপ হলুদ মুগ ডাল
হাফ ক্যাপসিকাম
২ টেবিল চামচ ধনে পাতা
১/৪ টেবিল চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার
২ টেবিল চামচ মাখন
একটা পেঁয়াজ
একটা টমেটো
২টো কাঁচা লঙ্কা
এক চিমটি হিং
স্বাদ অনুযায়ী লবণ
আরও পড়ুন: মাছের মুড়ো পড়ে আছে? রেঁধে নিন মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল
মুগলেট তৈরির পদ্ধতি
১) মুগ ডাল ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে মিহি করে বেটে নিন। এবার এতে পরিমাণমতো জল দিয়ে আবার ব্লেন্ড করুন।
২) একটি পাত্রে ডালের ব্যাটার নিয়ে তার সঙ্গে লবণ, হিং এবং ড্রাই ম্যাঙ্গো পাউডার মেশান।
৩) এর পর এই ব্যাটারে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি মিশিয়ে নিন। সবকটি উপকরণ ভালো ভাবে ফেটিয়ে নিন।
৪) প্যানে ১ টেবিল চামচ মাখন গরম করে অর্ধেক ব্যাটার ঢেলে ছড়িয়ে দিন। কয়েক মিনিট রান্না হতে দিন।
৫) এক দিকটা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিন। ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভাজুন।
৬) ভালো করে ভাজা হয়ে গেলে কেচাপ বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন গরম গরম মুগলেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications