Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতেই বানান দোকানের মতো মুগ ডালের বরফি, রইল রেসিপি
উৎসব হোক বা কোনও অনুষ্ঠান, বাঙালির শেষপাতে মিষ্টি থাকবে না, তা আবার হয় নাকি! দোকান থেকে মিষ্টি তো সবসময়ই কিনে খাওয়া হয়। এ বার বাড়িতেই তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি। আজ আপনাদের জন্য রইল মুগ ডাল বরফির রেসিপি।
মুগ ডালের বরফি তৈরির উপকরণ
মুগ ডাল অর্ধেক কাপ, অর্ধেক কাপ চিনি, এক লিটার দুধ, ঘি পরিমাণমতো, কেশর, পেস্তা বাদাম, আমন্ড।

মুগ ডালের বরফি তৈরির পদ্ধতি
মুগ ডাল আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। ডাল থেকে জল ছেঁকে ফেলে দিয়ে মিক্সিতে পিষে নিন। তবে ডাল যেন খুব বেশি পেষা না হয়। একটা ছোটো বাটিতে অল্প গরম দুধ নিন। তাতে কেশর ভিজিয়ে রাখুন।
গ্যাসে কড়াই চাপিয়ে ঘি দিন। ঘি গরম হলে পিষে রাখা মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। হালকা আঁচে মুগ ডাল ঘিয়ের সঙ্গে ভাজাভাজা হলে সুগন্ধ বেরোবে। আঁচ বন্ধ করে মুগ ডালটা আলাদা একটি পাত্রে নামিয়ে রাখতে হবে।
দুধ জ্বাল দিতে বসান। ফুটে উঠলে তাতে চিনি দিয়ে দিন। দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে তাতে আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ঘিয়ে ভেজে রাখা মুগ ডাল দুধে ঢেলে দিন। সমানে নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখবেন যেন পাত্রের তলায় লেগে না যায়। দুধের সঙ্গে ডাল ভালো করে মিশে একেবারে ঘন হয়ে এলে আঁচ নিভিয়ে দিন।
একটি ট্রে-তে ঘি মাখিয়ে, তাতে ডালের মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। উপর থেকে পেস্তা ও আমন্ড কুচি ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে বরফির আকারে কেটে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications