নিউ ইয়ার পার্টিতে থাকুক রকমারি মকটেল, রইল রেসিপি

Posted By:

নতুন বছর উদযাপনের জন্য কেউ কেউ বেড়াতে যান। আবার কেউ বাড়িতেই পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের সঙ্গে নতুন বছর উদযাপন করতে পছন্দ করেন।

আপনিও কি ভিড়ভাড়ে বাইরে না গিয়ে বাড়িতেই পার্টির আয়োজন করেছেন? তাহলে আমন্ত্রিত অতিথিদের তাক লাগাতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মকটেল, ককটেল। কী ভাবে বানাবেন? রইল তিনটে রেসিপি।

Mocktail Recipes

আনারস পুদিনা মোহিতো

উপকরণ: আনারসের রস, পুদিনা পাতা, একটা পাতিলেবুর রস, ২ চা চামচ পাউডার চিনি, ১/২ ক্লাব সোডা, বরফ।

প্রণালী: ককটেল শেকারে আনারসের জুস, লেবুর রস, পাউডার চিনি, পুদিনা পাতা দিয়ে ১৫ সেকেন্ড মতো ভালো করে ঝাঁকান। কাঁচের গ্লাসে বরফের টুকরো এবং ক্লাব সোডা দিন। তারপর আনারসের মিশ্রণটা ঢেলে দিন। উপরে সাজিয়ে দিন পুদিনা পাতা। ব্যস, তৈরি আনারস পুদিনা মোহিতো!

অরেঞ্জ লেমন প্যাশন ফ্রুট মকটেল

উপকরণ: টাটকা কমলালেবুর রস, পাতিলেবুর রস, ভ্যানিলা সিরাপ আর প্যাশন-ফ্রুট পিউরি, বরফ।

প্রণালী: ককটেল শেকারে বরফ, কমলালেবুর রস, পাতিলেবুর রস, ভ্যানিলা সিরাপ আর প্যাশন-ফ্রুট পিউরি নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। কাঁচের গ্লাসে এই মিশ্রণটা ঢেলে কমলালেবুর খোসা সাজিয়ে পরিবেশন করুন।

ফ্রস্টেড লেমনেড

উপকরণ: ১/২ কাপ লেবুর রস, ১/২ কাপ চিনি, ২ কাপ ঠান্ডা জল, ভ্যানিলা আইসক্রিম, সাজানোর জন্য লেবু কেটে রাখতে পারেন।

প্রণালী: ঠান্ডা জলে লেবুর রস ও চিনি দিয়ে ভালো করে নাড়ুন যতক্ষণ না চিনি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। ব্লেন্ডারে এই লেবু জল ও ভ্যানিলা আইসক্রিম একসঙ্গে মিশিয়ে নিন ভালো ভাবে। এর পর কাঁচের গ্লাসে ঢেলে নিন। স্লাইস করে কেটে রাখা লেবু সাজিয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, December 30, 2023, 21:45 [IST]
X
Desktop Bottom Promotion