Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Methi Katla Recipe : কাতলার কালিয়া, কোর্মা তো অনেক খেলেন, এবার চেখে দেখুন মেথি কাতলা
সারা বছর বাজারে আর কোনও মাছ পাওয়া যাক বা না যাক, কাতলা মাছ পাওয়া যাবেই। মধ্যাহ্নভোজে গরম গরম ভাতের সঙ্গে কাতলার যে কোনও পদই একেবারে জমে যায়। তবে কাতলার ঝোল, ঝাল, কালিয়া, কোর্মা তো অনেক খেলেন। আজ দেখে নিন কাতলা মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি, মেথি কাতলা।

উপকরণ
৬ পিস কাতলা মাছ
১টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা
১টা মাঝারি সাইজের টমেটো পেস্ট
আধা কাপ টক দই
দেড় টেবিল চামচ আদা বাটা
তেল ছাড়া গরম তাওয়ায় ভাজা মেথি ২ চামচ
স্বাদমতো লবণ ও চিনি
১ চা চামচ জিরে গুঁড়ো
হলুদ গুঁড়ো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণমতো
কয়েকটা কাঁচালঙ্কা
সর্ষে তেল
আরও পড়ুন : জিভে জল আনা মালাই রুই, দেখে নিন বানানোর পদ্ধতি
তৈরির পদ্ধতি
১) মাছের পিসগুলো ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিন। মেথি গুঁড়ো করে নেবেন।
২) কড়াইতে সর্ষে তেল দিয়ে প্রথমে আদা বাটা ভেজে নিন। তারপর টমেটো ও পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন বেশ কিছুক্ষণ।
৩) টমেটো, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিন সবকটা গুঁড়ো মশলা। সামান্য জল দিয়ে মশলা কষাতে থাকুন।
৪) মশলা ভাল করে কষানো হলে আরও একটু জল দিয়ে ফুটতে দিন।
৫) এবার টক দইয়ে নুন মিশিয়ে দিয়ে দিন। নাড়তে থাকুন।
৬) এর পর চিনি ও আরও একটু জল দিয়ে নাড়তে থাকুন।
৭) গ্রেভি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তারপর ঢাকনা খুলে মাছগুলো উল্টে-পাল্টে দেবেন। তারপর কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিন।
৮) এর পর গ্যাস বন্ধ করে দিন। ওপর থেকে আধা চা চামচেরও কম পরিমাণে মেথি গুঁড়ো ছড়িয়ে দিন। মেথি গুঁড়ো বেশি ব্যবহার করলে তেতো হয়ে যেতে পারে। তাই খুব সামান্য দেবেন। তারপর আবার ঢাকা দিন পাঁচ মিনিটের জন্য।
৯) এবার ঢাকা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মেথি কাতলা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications