অসহ্য গরম থেকে স্বস্তি পেতে খান আম পুদিনা লস্যি, বানিয়ে ফেলুন বাড়িতেই

Posted By:

অসহনীয় দাবদাহে একেবারে গলদঘর্ম অবস্থা। গলা শুকিয়ে কাঠ। দেহ থেকে কলের জলের মতো বেরোচ্ছে ঘাম। বাড়ির বাইরে পা রাখলেই রোদের তাপ যেন শরীর ঝলসে দিচ্ছে। ঘরের ভিতরেও টেকা দায় হয়ে পড়েছে। না হচ্ছে ঠিকমতো ঘুম, না করা যাচ্ছে কোনও কাজ।

এই পরিস্থিতিতে শরীর 'কুল' রাখতে লস্যির জুড়ি নেই। গরমে শরীর ঠান্ডা রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায় এটাই। প্রতিটা চুমুকে শরীর জুড়ে বয়ে যায় শীতল স্রোত। বেশিরভাগ সময় দই লস্যিই খাই আমরা। তবে এবার একটু অন্য স্বাদের লস্যি ট্রাই করে দেখুন। আপনাদের জন্য রইল আম পুদিনা লস্যির রেসিপি। এই গরমে একবার এর স্বাদ পেলে ভোলা যাবে না আজীবন!

Mango Mint Lassi Recipe

আম পুদিনা লস্যির উপকরণ
২টো পাকা আম, পুদিনা পাতা কুচানো, এক কাপ টক দই, এক চামচ এলাচ গুঁড়ো, হাফ চামচ স্টার অ্যানিস পাউডার, এক চামচ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী চিনি, কয়েকটা আইস কিউব।

আম পুদিনা লস্যি বানানোর পদ্ধতি
পাকা আম ভাল করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিং জারে আম, পুদিনা পাতা, টক দই, এলাচ গুঁড়ো, স্টার অ্যানিস পাউডার, পাতিলেবুর রস, চিনি একসঙ্গে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পিউরি তৈরি করুন।

যদি মনে হয়, একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে এতে আইস কিউব অথবা জল দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। রেডি হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আম পুদিনার লস্যি। আপনি চাইলে লস্যির উপরে আমের টুকরো অথবা পুদিনা পাতা দিয়ে সাজাতেও পারেন।

[ of 5 - Users]
Story first published: Monday, May 29, 2023, 18:52 [IST]
X
Desktop Bottom Promotion