Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আম প্রেমীদের জন্য রইল সুস্বাদু ‘ম্যাঙ্গো মস্তানি’, দেখে নিন রেসিপি
আট থেকে আশি সকলেরই পছন্দের ফল আম। খুব কম মানুষই আছেন, যারা আম খেতে ভালবাসেন না। যারা গরম পছন্দ করেন না, তারাও শুধুমাত্র আম খাওয়ার জন্য গ্রীষ্মকাল আসার অপেক্ষায় থাকে। তাই আম প্রেমীদের কাছে গরমকালটা বেশ স্পেশাল। কেবলমাত্র কাঁচা-পাকা অবস্থাতেই আম খাওয়া হয় না, পাশাপাশি আমের চাটনি, আম পোড়া শরবত, ম্যাঙ্গো শেকও বেশ জনপ্রিয়। আম আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার করে।
আজ এই আর্টিকেলে আপনাদের জন্য রইল আমের একটি সুস্বাদু রেসিপি, 'ম্যাঙ্গো মস্তানি'। গরমের জন্য তো ভীষণই ভাল। এই ম্যাঙ্গো মস্তানি মূলত পুনেতে পাওয়া যায়। একবার এটি খেলে বারবার খেতে ইচ্ছে হবে! তাহলে আসুন জেনে নেওয়া যাক এর রেসিপি।

ম্যাঙ্গো মস্তানি তৈরির উপকরণ
১০০ গ্রাম ম্যাঙ্গো পাল্প
ম্যাঙ্গো আইসক্রিম
১০০ গ্রাম চিনি
২০০ মিলি দুধ
সামান্য এলাচ গুঁড়ো
আমন্ড কুচি
আরও পড়ুন : গরমে খান আম পোড়া শরবত, দেখে নিন রেসিপি
ম্যাঙ্গো মস্তানি তৈরির পদ্ধতি
১) সর্বপ্রথমে ব্লেন্ডারে ম্যাঙ্গো পাল্প, চিনি ও দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
২) তারপর গ্লাসে ঢেলে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
৩) এবার ফ্রিজ থেকে বের করুন এবং আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন।
৪) এরপর গ্লাসে ঢেলে তাতে দিন ম্যাঙ্গো আইসক্রিম আর আমন্ড কুচি।
৫) সব শেষে ছড়িয়ে দিন এলাচের গুঁড়ো।
আরও পড়ুন : Cucumber Smoothie Recipe : তীব্র গরম থেকে বাঁচতে পান করুন কিউকামবার স্মুদি, দেখুন কীভাবে বানাবেন
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications