Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
New Year celebration: নতুন বছরকে স্বাগত জানাতে করুন মিষ্টিমুখ, তাও নিজের বানানো এই বিশেষ হালুয়া দিয়ে!
New Year celebration: বছরের প্রথমদিন মিষ্টিমুখ না হলে চলে নাকি বাঙালিদের! অন্যান্য উৎসবের সঙ্গে, নতুন বছরের শুভারম্ভও বাঙালিরা মিষ্টিমুখ দিয়েই করে থাকেন। এবছরও ব্যতিক্রম না। বিকাল-সন্ধ্যা হতেই অনেকের বাড়িতে বসবে আড্ডা, মেতে উঠবে হই-হুল্লোরে। আর এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে যেকোনও মিষ্টি বড় ভূমিকা নেয়। তাই চলুন বছরের প্রথমদিন বানিয়ে নেওয়া যাক বাদামের হালুয়া (Badam Halwa)। এটি একটি বিখ্যাত মিষ্টি। যা শুধু স্বাদেই নয়, উপকারীতেও কিন্তু ভরপুর।
বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান। যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার অতিথিদের খুশি করতে আপনি এই হালুয়া তৈরি করতে পারেন নববর্ষের মতো যে কোনো বিশেষ অনুষ্ঠানে (New Year celebration 2025)। আসুন জেনে নেই এটি তৈরির খুব সহজ রেসিপি-

ছবি সৌজন্য- pexels
উপাদান:
বাদাম - ১ কাপ (ভেজানো এবং খোসা ছাড়ানো)
চিনি- ১ কাপ
দুধ- ১/২ কাপ
ঘি- ২-৩ টেবিল চামচ
এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ
কেশর - কয়েকটি
পদ্ধতি:
. প্রথমে বাদাম ৪-৫ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর খোসা ছাড়িয়ে
মিক্সারে পিষে নিন।
. এবার খুব সূক্ষ্মভাবে পিষে না নিয়ে একটু দানা দানা থাকবে, সেইভাবে
পিষে নিন।
. অন্যদিকে একটি নন-স্টিক প্যানে ঘি গরম করুন।
. গরম ঘিতে বাদামের পেস্ট দিন এবং একটানা নাড়তে থাকুন কম আঁচে।
. এবার এই পেস্টটি কিছুটা সোনালি হয়ে এলে, এতে চিনি দিয়ে ভালো করে
মেশান।
. মেশানোর পর দুধ যোগ করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন
যাতে এটি নীচে লেগে না যায়।
. মাঝারি আঁচে রান্না করার পর হালুয়া ঘন হয়ে এলে এতে এলাচ গুঁড়ো ও
কেশর দিয়ে ভালো করে মেশান।
. গরম বাদামের হালুয়া পরিবেশনের জন্য প্রস্তুত। উপর থেকে পছন্দের
ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করুন। নতুন বছরের সন্ধ্যা জমিয়ে দিতে এই
পদই যথেষ্ট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications