সকাল বিকাল বৃষ্টিতে বাড়িতেই বানিয়ে নিন মন ভালো করার খিচুরি, রইল রেসিপি

Posted By: Bhagysree Sarkar

বর্ষার দিনে যদি পাতে না থাকে খিচুরি, তাহলে আর বাঙালী হলেন কীভাবে। আর তার সঙ্গে একটু আলু ভাজা বা বেগুন ভাজা অথবা আলুর দম হলে দুপুরের খাবার যেন জমে ক্ষীর। সেইসঙ্গেই এই বর্ষায় বাজারে এসেছে ইলিশ মাছ। এবার যদি আপনি খিচুরির সঙ্গে একখান গরম গরম ইলিশ মাছ বাজা পান, তাহলে মন তো গলবেই। ইলিশ মাছ ভাজা পাতে থাকলে যেন একেবারে সোনায় সোহাগা ব্যাপার।

খাদ্যরসিক বাঙালির বর্ষায় খিচুড়ি হল ফ্যান্টাসি। বাঙালিরা খিচুরি প্রেমী নয়, খিচুরি ভক্ত বলা চলে। এই বর্ষায় দুপুরে পাতে একদম গরমা গরম খিচুরি হলে চটাপট থাকা হবে সাফ। তবে বাঙালি একা নয়। ভারতের বিভিন্ন প্রদেশের খাদ্যরসিকরাও চেটেপুটে খিচুরি সাবড়ে দেন। এখন শুধু ভেজা মাটির গন্ধ, সঙ্গে খিচুড়ি সাপটে দেওয়ার পালা। তবে শুধু চালে, ডালে ফুটিয়ে দেওয়া নয়, বাঙালির হেঁশেলে খিচুরি বানানোও একটি আর্ট। চলুন তাহলে আজ দেখে নিন কীভাবে মাত্র কয়েক মিনিটেই বানিয়েনিতে পারবেন জিভে জল আার মত খিচুরি।

ছবি সৌজন্য- pexels

কী কী লাগবে -

মুসুর ডাল- ১ কাপ

চাল- ১ কাপ

নুন- স্বাদ অনুযায়ী

ঘি- ২ টেবিল চামচ

আদা কুচি- হাফ চা চামচ

টমেটো- ২ টি

গাজর- ২ টি

কাঁচা লঙ্কা- ২ টি

জিরে গুঁড়ো- ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো- হাফ চা চামচ

কীভাবে বানাবেন-

প্রথম চাল ডাল ভালো করে ধুয়ে দুই ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন।

এই সময় অন্যদিকে আপনার পছন্দের সবজি কেটে নিন। কেটে তা ভালো করে ধুয়ে নিন।

এবার প্রেসার কুকারে ঘি ও গরম মসলা বাদে বাকি সব উপকরণ দিয়ে সেদ্ধ করে নিন।

সেদ্ধ হয়ে গেলে ঘি ও গরম মসলা মিশিয়ে নেড়ে নামিয়ে নিন।

রেডি আপনার খিচুরি। বর্ষার মরশুমে এই খিচুরি সঙ্গে ভাজাভুজি বা আলুর দম দিয়ে পরিবেশন করুন।

দুপুরের খাবার হোক বা রাতের, সকলেরই মন কেড়ে নেবে এই খিচুরি।

[ of 5 - Users]
Story first published: Friday, July 12, 2024, 18:41 [IST]
X
Desktop Bottom Promotion