হরতালিকা তিজে ঘরে সহজেই তৈরি করুন গুজিয়া, রইল রেসিপি

Posted By: Bhagysree Sarkar

হিন্দু ধর্মে হরতালিকা তিজের বিশেষ ভূমিকা আছে। এবছর ৬ই সেপ্টেম্বর শুক্রবার পালিত হতে চলেছে হরতালিকা তিজ। প্রতিবছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই উৎসব পালন করা হয়। এদিন মহিলারা ২৪ ঘণ্টা নির্জল উপবাস রাখেন। তাদের দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এদিনে মহিলারা প্রসাদ হিসাবে একটি বিশেষ ধরণের খাবার তৈরি করে, যা গুজিয়া নামে পরিচিত।

আপনিও যদি এই হরতালিকা তিজে বাড়িতে গুজিয়া বানানোর কথা ভাবছেন, তাহলে এই প্রতিবেদনে আপনারা গুজিয়া বানানোর সবচেয়ে সহজ রেসিপি জানবেন। চলুন দেখে নেওয়া যাক-

Gujia

কী কী লাগবে-

  • ময়দা- ২ কাপ
  • ঘি- পরিমাণমত
  • মাওয়া- ১০০ গ্রাম
  • কাজুবাদাম- ১ টেবিল চামচ
  • কিশমিশ- ১ টেবিল চামচ
  • এলাচ- ৪ থেকে ৫ টি
  • শুকনো নারকেল কোড়ানো- ২ চা চামচ
  • চিনি- ৮০ গ্রাম (গুঁড়ো)

কীভাবে বানাবেন-

  • প্রথমে গুজিয়ার জন্য ময়দা তৈরি করুন। ময়দার মধ্যে ঘি যোগ করুন এবং একটি ময়দা মাখুন যা পুরির চেয়ে শক্ত। এই ময়দা মাখিয়ে মসৃণ করে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন।
  • এবার একটি নন-স্টিক প্যানে ১০০ গ্রাম মাওয়া রাখুন এবং নাড়তে থাকুন যতক্ষণ না এর রং হালকা বাদামী হয়। মাওয়া রান্না করার সময় আঁচ কম রাখুন।
  • মাওয়া হালকা বাদামী হয়ে এলে আঁচ বন্ধ করে ঠাণ্ডা করার জন্য প্লেটে রাখুন।
  • এরপর মাওয়ায় কাজুবাদাম, কিশমিশ, গুঁড়ো চিনি, এলাচ ও কোরানো নারকেল দিয়ে ভালো করে মেশান।
  • এবার ময়দা মেখে নরম করে নিন। পাশাপাশি ছোট ছোট বল করে নিন।
  • এই বলগুলিকে ছোটো ছোটো পুরি বানিয়ে তার মধ্যে তৈরি মাওয়া দিন।
  • এবার পুরির ধারে জল লাগিয়ে গুজিয়ার আকার দিন। এক্ষেত্রে আপনি চাইলে ছাঁচও ব্যবহার করতে পারেন।
  • অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে এই গুজিয়াগুলি হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।
  • ভালো করে ভাজা গুজিয়া বের করে প্লেটে রাখুন। আপনার সুস্বাদু মাওয়া গুজিয়া তৈরি।
[ of 5 - Users]
Story first published: Thursday, September 5, 2024, 17:36 [IST]
X
Desktop Bottom Promotion