Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গণেশ চতুর্থীতে বাপ্পার জন্য চটজলদি বানিয়ে ফেলুন তাঁর পছন্দের মতিচুর লাড্ডু!
আসতে চলেছে গণেশ চতুর্থী। এদিন মহা ধুমধামে পালিত হবে গণেশোৎসব। আর আমরা সকলেই জানি, বাপ্পার প্রিয় মোদক। তবে এই মোদকের পাশাপাশি কিন্তু তাঁর মতিচুর লাড্ডুও খুব পছন্দ। তাই আজকের প্রতিবেদনে মতিচুর লাড্ডু বানানোর একদম সহজ পদ্ধতি নিয়ে হাজির।
এই গণেশোৎসব ১০ দিন ধরে খুব আড়ম্বর সহকারে পালিত হয়। এই দিনগুলিতে বাপ্পার ভোগে অন্তর্ভুক্ত করতে পারেন তাঁর প্রিয় এই লাড্ডু। চলুন জেনে নিই তৈরির পদ্ধতি।

কী কী লাগবে-
- বেসন- ১ কাপ
- জল- ১ কাপ
- দেশি ঘি- ভাজার জন্য
- চিনি- ১ কাপ
- এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ
কীভাবে বানাবেন-
- প্রথমে বেসন ও জল ভালো করে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।
- একটি প্যানে তেল গরম করুন এবং ছোট ছিদ্রযুক্ত জাল বা চামচ ব্যবহার করে দেশি ঘিতে দ্রবণ ঢেলে বুন্দি তৈরি করুন।
- সোনালি হওয়া পর্যন্ত বুন্দি ভাজুন এবং প্লেটে তুলে নিন।
- এবার একটি প্যানে চিনি ও জল দিয়ে ফোটান। চিনি পুরোপুরি গলে গেলে এলাচ গুঁড়ো দিয়ে সিরাপ তৈরি করুন।
- সিরাপে ভাজা বুন্দি যোগ করুন এবং ভালো করে মেশান।
- গ্যাস বন্ধ করে মিশ্রণটি নাড়তে থাকুন যতক্ষণ না সব সিরাপ বুন্ডিতে শুষে যায়।
- মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে হাতে কিছুটা ঘি লাগিয়ে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। তৈরি বাপ্পার পছন্দের লাড্ডু।
এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন-
বুন্দি ভাজার সময় খেয়াল রাখবেন যেন বেশি কালচে না হয়ে যায়। আবার সিরাপের সঠিক সামঞ্জস্য খুবই গুরুত্বপূর্ণ। সিরাপ বেশি পাতলা হলে লাড্ডু ভেঙ্গে যাবে আর বেশি ঘন হলে লাড্ডু শক্ত হয়ে যাবে। আপনি চাইলে লাড্ডু সাজাতে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications