Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
উৎসবের আমেজে রাখী বন্ধনে বাড়িতেই বানিয়ে নিন তুলতুলে কেশর রসমালাই, দেখুন রেসিপি
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
সামনেই রাখী পূর্ণিমা। এই শুভ দিন বাঙালীদের মিষ্টি মুখ ছাড়া অসম্পূর্ণ। এদিন জমিয়ে খাওয়া দাওয়া তো হয়ই, সঙ্গে যদি থাকে মিষ্টি তাহলে তো কোনও কথাই নয়। তবে বরাবরই বাঙালীদের রসগোল্লা ও রসমালাই মন কেড়েছে।
আর যদি হয়, এই মিষ্টি বাড়িতেই বানানো। তাহলে তো সোনায় সোহাগা। আজ আপনারা জানবেন, কীভাবে আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন তুলতুলে কেশর রসমালাই। এটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু।

কী কী লাগবে-
- দুধ- ২ লিটার
- পাতিলেবু- ২ টি
- চিনি- হাফ কাপ
- কেশর- ২ চিমটি
- এলাচ- ২ টি
- গোলাপ জল- ১ চা চামচ
- কনডেন্সড মিল্ক- হাফ কাপ
- কাজুবাদাম ও কিসমিস কুচি- প্রয়োজন অনুযায়ী
কীভাবে বানাবেন-
- প্রথমে ১ লিটার দুধ ভালো করে ফুটিয়ে তাতে ২টি পাতিলেবুর রস দিয়ে দুধ ফাটিয়ে নিন। এরপর ১টি পরিষ্কার কাপড়ে দুধটি ঢেলে ঠাণ্ডা জল দিয়ে ভালো করে জল চিপে ফেলে দিন।
- এরপর ওই ছানাতে অল্প চিনি ছিটিয়ে হাত দিয়ে মেখে ভালো করে নরম করে নিন। তবে খেয়াল রাখবেন এর ফ্যাট যেন বের না হয়। এবার ছানা থেকে ছোট ছোট বল বানিয়ে নিন।
- বল বানানো হলে ১ কাপ চিনি আর ৪ কাপ জল দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করে ছানার বলগুলি দিয়ে দিন। ২০ মিনিট ধরে ভালো করে ওতে ফুটিয়ে নিন। ছানার বলগুলি ডবল মাপের হলে ঠাণ্ডা জলে একটি বল ডুবিয়ে দেখে নিতে হবে। যদি নিচে চলে যায় বুঝতে হবে ছানা গুলো সিদ্ধ হয়ে গেছে।
- এরপর অন্য একটি পাত্রে দুধ দিয়ে অনেক সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এবার দুধ ঘন হলে তাতে কেশর ও এলাচ গুড়ো দিয়ে দিন।
- বাকি থাকা কনডেন্সড মিল্ক হাফ কাপ, দিয়ে হাফ কাপ চিনি দিয়ে নেড়ে ছানার মিষ্টিগুলো দিয়ে দিন। কনডেন্সড মিল্ক যেহেতু মিষ্টি তাই চিনি পরিমাপ কম লাগবে। এবার আরও ৩ মিনিট ফুটিয়ে গোলাপ জল দিয়ে নামিয়ে নিন।
- তৈরি সুস্বাদু কেশর রসমালাই। এবার উপর থেকে কাজুবাদাম ও কিশমিশ কুচি দিয়ে পরিবেশন করুন। রাখীতে এই মিষ্টি মন কাড়বে নিশ্চয়ই।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Make fluffy saffron rasmalai at home with rakhi bandhan in the mood of the festival, see the recipe
Story first published: Monday, August 12, 2024, 22:09 [IST]
Other articles published on Aug 12, 2024



Click it and Unblock the Notifications