Dalmut Recipe: চা-এর সঙ্গে ‘টা’ না হলে হয়? বানিয়ে ফেলুন সকলের প্রিয় ডালমুট!

Posted By: Bhagysree Sarkar

Dalmut Recipe: শীতের সন্ধ্যায় খাই-খাই করে মন। এই সময় একটু মশলাদার খাবার হলে যেন জমে যায়। কিন্তু শুধু কি তাই! বিকেলের চায়ের সঙ্গেও টুকটাক মুখ চলা যেন মাস্ট। টিভি দেখতে দেখতে চায়ের সঙ্গে এক মুঠো ডালমুট হলে কেমন হয় বলুন তো? শুধু নিজের জন্য কেন, বাড়িতে অতিথি আসলেও চায়ের সঙ্গে সেরা বিকল্প ডালমুট। তবে যদি তা আপনি নিজেই বাড়িতে বানিয়ে নেন, তবে যে হবে আপনাই প্রশংসায় পঞ্চমুখ।

ডালমুট কেবল সুস্বাদুই নয়, আপনি আপনার পছন্দ অনুসারে এটিকে মশলাদারও করতে পারেন। বাজারের ডালমুটের তুলনায় ঘরে তৈরি ডালমুট (Dalmut) অনেক ভালো এবং স্বাস্থ্যকর। আসুন জেনে নিই কীভাবে সুস্বাদু ডালমুট (Dalmut namkeen recipe) তৈরি করবেন।

office

উপাদান :

মুগ ডাল- ১ কাপ
বেকিং সোডা- ১/২ চা চামচ
নুন- স্বাদমতো
চাট মশলা- ১ চা চামচ
শুকনো আমের গুঁড়ো- ১/২ চা চামচ
ভাজার জন্য তেল


পদ্ধতি:

  • প্রথমে মুগ ডাল ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এতে সামান্য বেকিং সোডা যোগ করে দিন। এতে ডাল নরম হয়ে যাবে এবং দ্রুত রান্না হবে।
  • তারপর ভেজানো ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
  • এরপর এটি একটি পরিষ্কার কাপড়ে বিছিয়ে সামান্য শুকিয়ে নিন। এক্ষেত্রে মনে রাখবেন, ডাল সম্পূর্ণ শুকানো যাবে না। কিছুটা আর্দ্রতা থাকা উচিত।
  • এবার শুকনো ডালের সাথে নুন, চাট মশলা এবং শুকনো আমের গুঁড়ো যোগ করুন এবং ভালো করে মেশান।

Malpua Recipe: পৌষ সংক্রান্তিতে মজে উঠুন জিভে জল আনা সুস্বাদু মালপোয়াতে! রইল রেসিপি

  • অন্যদিকে একটি প্যানে তেল গরম করুন। তেলের তাপমাত্রা মাঝারি হওয়া উচিত।
  • এবার তেলে এক এক করে ডাল দিন এবং সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। মনে রাখবেন ডাল বেশিক্ষণ ভাজলে চলবে না।
  • অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য ভাজা ডালগুলি একটি টিস্যু পেপারে তুলে নিন।
  • এবার এগুলিকে পুরোপুরি ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা করা ডাল একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
[ of 5 - Users]
Story first published: Tuesday, January 14, 2025, 19:00 [IST]
X
Desktop Bottom Promotion