Makar Sankranti Special: পৌষ সংক্রান্তিতে মিষ্টিমুখ করুন মুগ সামালি পিঠে দিয়ে, রইল প্রণালী

Posted By:

পৌষ পার্বণ এলেই বাঙালির হেঁশেল ম-ম করে ওঠে পিঠেপুলি আর পায়েসের গন্ধে। দুধ পুলি, গোকুল পিঠে, চিতই পিঠে, নলেন গুড়ের পায়েশ, আরও কত কী! একটা সময় আমাদের মা-ঠাকুমারা মাটির উনুন, কাঠ-কয়লার জ্বাল, আর নতুন কেনা মাটির সরায় তৈরি করতেন নানা স্বাদের পিঠে। সময় বদলেছে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়ও অনেক পরিবর্তন এসেছে। তবুও পিঠে নিয়ে বাঙালির নস্টালজিয়া কমেনি এতটুকুও। আজও পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে খাওয়ার উৎসব। আজ আপনাদের জন্য রইল একেবারে নিত্যনতুন এক পিঠের রেসিপি, মুগ সামালি। এই পিঠের নাম হয়তো অনেকেই শোনেন নি! কিন্তু খেতে দারুণ সুস্বাদু মুগ ডালের তৈরি এই পিঠে। তাহলে দেখে নিন রেসিপি।

Moong Shamli Pithe Recipe

মুগ সামালি তৈরির উপকরণ

মুগ ডাল ১ কাপ

১/২ কাপ চালের গুঁড়ো

স্বাদ অনুযায়ী চিনি

এক কাপ নারকেল কোরা

আধ কাপ গুড়

ভাজার জন্য সাদা তেল

আরও পড়ুন: এই পৌষ পার্বণে পাতে পড়ুুক ঝাল ঝাল পোয়া পিঠে

মুগ সামালি তৈরির পদ্ধতি

১) নারকেল কোরা আর গুড় একসঙ্গে আঁচে চাপান। ভালো করে পাক দিয়ে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।

২) অন্য একটা পাত্রে মুগ ডাল হালকা শুকনো খোলায় ভেজে নিন।

৩) এবার ভাজা ডালটা অল্প জলে সেদ্ধ করতে হবে। ডাল খুব বেশি সেদ্ধ হয়ে একদম গলে যেন না যায়।

৪) একটা বাটিতে ডাল সিদ্ধ, চিনি, আতপ চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে শক্ত করে মেখে নিন।

৫) এবার ডালের মণ্ড থেকে লেচি কেটে নিন। লেচির মধ্যে নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে নিতে হবে।

৬) কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পিঠেগুলো ভাজতে হবে। পিঠেগুলো সোনালি হয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন মুগ সামালি পিঠে।

[ of 5 - Users]
Story first published: Saturday, January 14, 2023, 23:14 [IST]
X
Desktop Bottom Promotion