Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Bijaya Dashami Special Recipe: বিজয়ার মিষ্টিমুখ হোক খেজুরের হালুয়া দিয়ে, রইল রেসিপি
আজ বিজয়া দশমী। দুর্গা পুজোর সমাপ্তি। দেবী দুর্গা এ দিন কৈলাসে প্রস্থান করেন। তাই দশমীর আনন্দের উচ্ছ্বাসে মিশে থাকে বিষণ্ণতার সুর। এ দিন সিঁদুর খেলা, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ হয় সর্বত্র। বাড়ি বাড়ি গিয়ে বিজয়ায় প্রণাম চলে। আত্মীয়-বন্ধুবান্ধব এই দিনে বাড়ি আসেন বিজয়া করতে। অতিথি আপ্যায়নে চাই মিষ্টিমুখ। সাধারণত দোকান থেকেই মিষ্টি কেনা হয়। তবে আপনি চাইলে এবার বাড়িতেই বাড়িয়ে ফেলতে পারেন বিজয়া স্পেশাল মিষ্টি।
আজ আপনাদের জন্য রইল খেজুরের হালুয়ার রেসিপি। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে মিষ্টিমুখ করতেই পারেন খেজুরের হালুয়া দিয়ে। দেখে নিন বানাবেন কী ভাবে।

খেজুরের হালুয়ার উপকরণ
শুকনো খেজুর পরিমাণমতো, এক লিটার দুধ, পরিমাণমতো খোয়া ক্ষীর, ২ টেবিল চামচ সাদা তেল, কাজুবাদাম ও কিশমিশ, পেস্তা বাদাম কুচানো, গুঁড়ো চিনি পরিমাণমতো, ঘি পরিমাণমতো, সামান্য এলাচ গুঁড়ো, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো।
খেজুরের হালুয়া তৈরির পদ্ধতি
খেজুরের ভিতর থেকে বীজ বের করে ফেলে দিন। খেজুরগুলো গরম জলে ফুটিয়ে নিন কিছুক্ষণ। তারপর একটু ঠান্ডা করে এক দুই ঘণ্টা ঠান্ডা জলে চুবিয়ে রাখুন। মিক্সিতে খেজুর বেটে নিন। অল্প দুধ দিয়ে বাটবেন।
কড়াইয়ে ঘি ও সাদা তেল গরম করে মাখা মাখা খেজুরের মিশ্রণটি ঢেলে নাড়তে থাকুন। একটু পর গুঁড়ো চিনি মিশিয়ে আবারও নাড়তে থাকুন। ক্রমাগত হাতা দিয়ে নাড়াচাড়া করবেন। নাহলে পাত্রের তলায় বসে যেতে পারে।
খেজুর ভাজা ভাজা হয়ে এলে কাজুবাদাম, কিশমিশ ও খোয়া ক্ষীর মিশিয়ে ফের নাড়তে থাকুন। এর সঙ্গে এক টেবিল চামচ ঘি দিন। আরও কিছুক্ষণ রান্না করার পর এলাচ গুঁড়ো এবং জয়িত্রী-জায়ফল গুঁড়ো ছড়িয়ে দিন। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। রান্না হয়ে গেলে নামিয়ে দিন। ঠান্ডা হলে উপরে পেস্তা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications