Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
হালুয়া খেতে মন চাইছে? চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু কাশ্মীরি হালুয়া, রইল রেসিপি
Kashmiri Halwa Recipe: হালুয়া খেতে কার না ভাল লাগে! চটজলদি তৈরিও করা যায়। আর রুটি, লুচি, পরোটা, সবকিছুর সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। হালুয়া বললেই প্রথমে সুজির কথা মনে পড়ে। শীতকালে আবার গাজরের হালুয়া খাওয়ার রেওয়াজ রয়েছে। বাজারের টাটকা কচি গাজর দিয়ে তৈরি হালুয়ার স্বাদের কোনও তুলনা হয় না। তবে একটু অন্য স্বাদের হালুয়া খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন কাশ্মীরি হালুয়া। এই হালুয়ার মূল উপকরণ হল ওটস। দেখে নিন কী ভাবে বানাবেন।
কাশ্মীরি হালুয়ার উপকরণ
এক কাপ ওটস, হাফ লিটার দুধ, হাফ কাপ চিনি, খাঁটি ঘি পরিমাণমতো, ১ চা চামচ এলাচ গুঁড়ো, সামান্য কেশর, কাজুবাদাম, কিশমিশ।

কাশ্মীরি হালুয়া রান্নার পদ্ধতি
কড়াইতে দুই চামচ ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। ওই কড়াইতেই আরও একটু ঘি দিয়ে কম আঁচে ওটস ভেজে নিন। রং হালকা পরিবর্তন হলে নামিয়ে নিন। অন্য একটি পাত্রে দুধ ও চিনি মিশিয়ে ফুটতে দিন। দুধ ফুটে ফুটে একটু ঘন হয়ে এলে তাতে ভেজে রাখা ওটস দিয়ে নাড়তে থাকুন।
সুজি, গাজরের হালুয়া তো অনেক হল, এবার চেখে দেখুন বেসনের হালুয়া
দুধের সঙ্গে ওটস মিশে গেলে এলাচ গুঁড়ো ও অবশিষ্ট ঘি দিয়ে দিন। রং ও গন্ধের জন্য সামান্য কেশর দিতে পারেন। ঘন ঘন নাড়াচাড়া করুন, না হলে পাত্রের তলায় লেগে যেতে পারে। একেবারে মাখা মাখা হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। উপরে ভাজা কাজুবাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন কাশ্মীরি হালুয়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications