Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রুটি হোক বা পরোটা, এর সঙ্গে বানিয়ে নিন ডিমের কাশ্মীরি কোরমা!
ডিম এমন একটা খাবার, যা আট থেকে আশি সকলেরই পছন্দ। সেদ্ধ, অমলেট, ভুর্জি, পোচ, ঝোল, ঝাল, ডিম যে ভাবেই রান্না করা হোক না কেন স্বাদে অতুলনীয়। আজ আপনাদের একেবারে অন্যরকম ডিমের রেসিপি বলব। যার নাম ডিমের কাশ্মীরি কোর্মা। খুব সহজেই বানানো যায়, আর স্বাদেও দারুণ। দেখে নিন, বাড়িতে কী ভাবে তৈরি করবেন ডিমের কাশ্মীরি কোর্মা।
ডিমের কাশ্মীরি কোর্মার উপকরণ
৪-৫টা ডিম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজুবাদাম
বাটা, পোস্ত বাটা, ২টো তেজপাতা, গোটা গরম মশলা, টক দই, পরিমাণমতো ঘি ও
তেল, গরম মশলা গুঁড়ো, কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন
ও চিনি, গোলমরিচ গুঁড়ো।

ডিমের কাশ্মীরি কোর্মা বানানোর পদ্ধতি
ডিমগুলো সেদ্ধ করে নিন। খানিকটা পেঁয়াজ কুচি ভাল করে ভেজে বেরেস্তা
করে রাখুন। এর পর কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে গরম করে, এর মধ্যে গোটা
গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিন। এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি।
পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে, একে একে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা
দিয়ে নাড়তে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, একে একে দিয়ে দিন
কাজুবাদাম বাটা ও পোস্ত বাটা। মশলা ভাল করে কষান। মশলা থেকে তেল ছেড়ে
এলে সামান্য গরম জল দিন। গ্রেভি ফুটে উঠলে দই ভাল করে ফেটিয়ে দিয়ে
দিন। নেড়েচেড়ে মিশিয়ে নিন সমস্ত উপকরণ। গ্রেভি আরও কিছুক্ষণ ফুটতে
দিন। এই সময়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন।
এ বার সেদ্ধ ডিমের গায়ে ছুরি দিয়ে আলতো করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিন। খানিকক্ষণ ফোটানোর পর কিশমিশ এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। নাড়াচাড়া করে মেশান ভাল ভাবে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা। ব্যস, তৈরি হয়ে গেল ডিমের কাশ্মীরি কোর্মা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications