একঘেয়ে মশলা ধোসা খেয়ে মুখে রুচছে না? তাহলে বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের চিকেন দোসা

Posted By: Bhagysree Sarkar

দক্ষিণী খাবার খেতে পছন্দ করেন অনেকেই। এই দক্ষিণী খাবারের মধ্যে অন্যতম পদ হল দোসা। পুষ্টিবিদদের মতে, সকালের জলখাবারে দোসা খাওয়া স্বাস্থ্যকর। আমরা অনেকেই বহু চেষ্টা করি বাড়িতে দোসা বানানোর। কিন্তু শেষে তা আর দোসা হয়ে ওঠে না। অনেকেই আবার আলুর দোসার বদলে চিকেন দোসা খেতে পছন্দ করেন। চিকেন কারি, চিকেন টিক্কা বা চিকেন বিরিয়ানির বদলে এবার বানিয়ে ফেলুন চিকেন দোসা।

চলুন তাহলে আজ কড়কড়ে চিকেন দোসা বানানোর সঠিক পদ্ধতি জেনে নেওয়া যাক। যা খেতে হবে একেবারে রেস্তরাঁর মতো সুস্বাদু। এই রেসিপিটি ৪জনের জন্য হবে। দেখুন-

ছবি সৌজন্য- pexels

উপাদান:

মুরগির কিমা - ৪০০ গ্রাম
পেঁয়াজ- ২টি মাঝারি সাইজের
লাল মরিচের গুঁড়ো- ১ চা চামচ
কালো মরিচ- ১/২ চা চামচ
জিরে- ১ চা চামচ
আদা রসুন বাটা- ২ চা চামচ
সর্ষের তেল- ২ টেবিল চামচ
দোসা ব্যাটার- প্রয়োজন অনুযায়ী
কারি পাতা - কিছু পরিমাণে
টমেটো পিউরি- ১/২ কাপ
হলুদ- ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়ো- ১/২ চা চামচ
ধনে পাতা - ২ টেবিল চামচ
নুন- স্বাদ অনুযায়ী
জল - ৩/৪ কাপ

পদ্ধতি:

১. চিকেন দোসা তৈরি করতে প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে গরম করতে হবে।
২. তারপর জিরে, কারি পাতা, আদা-রসুন পেস্ট দিয়ে এক মিনিট ভাজুন।
৩. এরপরে কাটা পেঁয়াজ যোগ করুন এবং প্রায় দুই মিনিটের জন্য ভাজুন।
৪. এতে টমেটো পিউরি, লাল মরিচ গুঁড়ো, হলুদ, কালো মরিচ গুঁড়ো, গরম মসলা এবং নুন দিন।
৫. এই মসলাটি কমপক্ষে ৩-৪ মিনিট রান্না করুন।
৬. এবার কুকারে মুরগির কিমা দিয়ে ভালো করে মেশান। প্রায় ৩/৪ কাপ জল যোগ করুন এবং মেশান।
৭. তারপর ঢাকনা বন্ধ করুন এবং প্রায় ৮-১০ মিনিট রান্না করুন যতক্ষণ না জল শুকিয়ে যায়। এতে সূক্ষ্মভাবে কাটা ধনে পাতা ছড়িয়ে দিন।
৮. এবার প্যানে দোসা বাটা ছড়িয়ে দুদিক থেকে ভালো করে রান্না করুন।
৯. ডোসায় ২-৩ টেবিল চামচ আগে থেকে প্রস্তুত করা মশলা দিন।
১০. আপনার সুস্বাদু চিকেন ডোসা প্রস্তুত। গরম গরম পরিবেশন করুন প্রিয় চাটনি ও সাম্বার দিয়ে।

[ of 5 - Users]
Story first published: Thursday, September 19, 2024, 17:12 [IST]
X
Desktop Bottom Promotion