Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ইলিশের তেল ঝোল রেসিপি
বর্ষা যখন দোরগোড়ায় তখন বাঙালির পাতে ইলিশ থাকবে না, তা কী করে হয়! তাই তো আজ বোল্ডস্কাইয়ের রান্নাঘরে সনাতনী একটি বাঙালি পদকে একেবারে নতুন রূপে পরিবেশন করা হবে। সরষের তেল আর ইলিশ মাছ সহযোগে বানানো এই পদটি যেমন সুস্বাদু, তেমনি দৃষ্টিনান্দিকও বটে। তাহলে আর আপেক্ষা কেন ভোজন রসিকেরা। চলুন হাতা খুন্তি তুলে নেওয়া যাক, আর বানিয়ে ফেলা যাক জিভে "সুনামি" তোলা এই মুখরোচক পদটি।

ইলিশের তেল ঝোল বানাতে সময় লাগবে- ১৫ মিনিট
উপকরণ গোছাতে সময় লাগবে- মাত্র ৫ মিনিট
পরিবেশন করবেন- ৪ পিস
যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. ইলিশ মাছ-৪ পিস
২. কাঁচা লঙ্কা- ৩ টে (মাঝখান থেকে চেরা)
৩. হলুদ গুঁড়ো- ১ চামচ
৪. জিরা- ১ চামচ
৫. সরষের তেল- ২ চামচ
৬. নুন- স্বাদ অনুসারে
রান্নার পদ্ধতি:
১. ভাল করে মাছের পিসগুলি ধুয়ে নিয়ে তাতে নুন-হলুদ মাখিয়ে কিছু সময়
রেখে দিন।
২. পরিমাণ মতো জলে অল্প করে হলুদ গুড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে
ফেলুন।
৩. এবার বড় একটা কড়াই নিয়ে তাতে সরষের তেলটা গরম করে নিন। কিছু সময়
পরে যখন দেখবেন তেলটা ভাল রকম গরম হয়ে গেছে তখন তাতে মাছের পিসগুলি
দিয়ে ভাল করে ভাজুন।
৪. সরষের তেলে এবার জিরা এবং কাঁচা লঙ্কা ফেলে দিন। যখন দেখবেন জিরাটা
ফাটতে শুরু করেছে তখন তাতে হলুদের পেস্ট এবং নুন যোগ করুন।
৫. ২-৪ মিনিট গ্রেভিটা ভাল করে তৈরি করার পর তাতে এক কাপ গরম জল দিয়ে
দিন।
৬. ৫ মিনিট হাঁলকা আচে রান্না করার পর ভাজা মাছগুলি মিশিয়ে দিন। এরপর
আরও ৫ মিনিট রান্না করুন। এই সময় আঁচটা হালকা করে দিতে ভুলবেন না।
৭. যখন দেখবেন মাছটা ভাল রকম রান্না হয়ে গেছে তখন আঁচটা একেবারে বন্ধ
করে দিন।
৮. আপনার ইলিশের তেল ঝোল তৈরি। এবার ডিশটি গরম গরম ভাতের সঙ্গে
পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications

