Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চাউমিন রান্নার সময় দলা পাকিয়ে যায়? কী ভাবে রাঁধলে এমন আর হবে না
বাচ্চা থেকে বুড়ো - সকলেরই পছন্দের খাবার চাউমিন। ভারতীয় ঢঙে তৈরি এই চীনা খাবার ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না! স্কুল-কলেজের টিফিন হোক কিংবা অতিথি আপ্যায়ন, চটজলদি বানানোর জন্য অনেকেরই পছন্দ চাউমিন। বানানোর ঝক্কি কম, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়।
তবে চাউমিন রাঁধতে গেলে প্রায়ই বিপাকে পড়তে হয়। বিশেষ করে সেদ্ধ করার সময়। চাউগুলি একে অপরের গায়ে লেগে যায়। সহজে ছাড়তে চায় না। দলা পাকিয়ে থাকে।
চাউমিন সব সময় ঝরঝরে খেতেই ভাল লাগে। দলা পাকিয়ে থাকলে এর স্বাদ খারাপ হয়ে যায়। তবে রান্নার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলে এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।

১) চাউমিন ভাঙবেন না
চাউমিন সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। অনেকে আবার
চাউমিন ভেঙে জলে সেদ্ধ করতে বসান। এ ভাবে টুকরো টুকরো হয়ে গেলে দলা
পাকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই গোটা চাউমিন সেদ্ধ করাই
ভালো।
২) জলে তেল ও নুন দিন
জল ফুটতে শুরু করলে অল্প তেল ও নুন দিয়ে দিন। এর সঙ্গে চাউমিনও দিয়ে
দেবেন। তাহলে চাউগুলো একসঙ্গে লেগে যাবে না। মিনিট চারেক ক্রমাগত
নাড়াচাড়া করতে থাকুন। নাড়াচাড়া করতে করতেই চাউ সেদ্ধ হয়ে
যাবে।
৩) সেদ্ধ চাউমিন ঠান্ডা জলে ধুয়ে নিন
চাউমিন কখনই বেশি সেদ্ধ করবেন না। চাউগুলি অল্প নরম হতেই জল থেকে তুলে
জল ঝরিয়ে ফেলুন। জল পুরোপুরি না ঝরলে রান্না শুরু করবেন না। জল পুরো
ঝরে গেলে একবার ঠান্ডা জলে ধুয়ে নিন চাউগুলি। তারপর ফের এক বার জল
ঝরিয়ে নিন।
৪) পর্যাপ্ত জল দিন
চাউমিন সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বুঝেশুনে দিন। কম জলের
চেয়ে বেশি পরিমাণ জলে চাউ সেদ্ধ করা সবচেয়ে ভালো।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications