Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দোকান থেকে আর কিনে খেতে হবে না, এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন জয়নগরের মোয়া
শীতকাল আসলেই ভোজন রসিক বাঙালির মন আটকে থাকে জয়নগরের মোয়াতে। কনকচূড় ধানের খই আর নলেন গুড় দিয়ে তৈরি, উপরে কিশমিশ দেওয়া এই মিষ্টি ছাড়া বাঙালীর শীতকাল অসম্পূর্ণ। শীতের সময় পাড়ার মোড়ে মোড়ে স্টল করে বসেন মোয়া ব্যাবসায়ীরা। সব মিষ্টির দোকানেও পাওয়া যায় জয়নগরের মোয়া।
তবে দোকানে গিয়ে মোয়া খাঁটি কি না তা যাচাই করার বদলে, বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারেন বিখ্যাত জয়নগরের মোয়া। আপনাদের জন্য রইল জয়নগরের মোয়া (Joynagarer Moa) তৈরির রেসিপি (recipe)।

মোয়া তৈরির উপকরণ
২৫০ গ্রাম কনকচূড় ধানের খই
১৫০ গ্রাম খোয়া ক্ষীর
১ কাপ নলেন গুড়
পরিমাণমতো চিনি
১ চা চামচ ঘি
এলাচ গুঁড়ো
কাজুবাদাম, কিশমিশ এবং পেস্তা বাদাম
পরিমাণমতো জল
মোয়া তৈরির পদ্ধতি
১) কড়াইতে আধ কাপ গুড় ও দেড় কাপ জল দিয়ে ফোটাতে থাকুন। রস যত ক্ষণ না গাঢ় হচ্ছে, তত ক্ষণ জ্বাল দিতে থাকুন।
২) গুড়ে একটু চিট ধরলে আঁচ বন্ধ করে দিন। জল ও গুড়ের মিশ্রণ একটু ঠান্ডা করে নিন। এর পর এই মিশ্রণে খই দিয়ে ভালো করে মেশান।
৩) আরেকটি পাত্রে বাকি আধ কাপ গুড় এবং আরও এক কাপ জল দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে রাখবেন। রস পাতলা হলে নামিয়ে নিন।
৪) এবার খইয়ের মিশ্রণের মধ্যে এই রসের অর্ধেকটা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন ২ থেকে ৩ ঘণ্টা। এক ঘণ্টা পরে খইয়ের মধ্যে খোয়া ক্ষীর গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। তারপর আরও এক ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন। এতে খই নরম হয়ে যাবে।
৫) এবার খইয়ে এলাচ গুঁড়ো আর ঘি ভাল করে মিশিয়ে মোয়ার আকারে মণ্ড গড়ে নিতে হবে। উপর থেকে কাজু, কিশমিশ,পেস্তা আর বাকি খোয়া ক্ষীর ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে জয়নগরের মোয়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications