Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
New Year 2023: নিত্যনতুন খাবার দিয়ে শুরু করুন নতুন বছর, বানান ছানার পরোটা
নতুন বছর শুরু করুন নিত্যনতুন রেসিপি দিয়ে। নিউ ইয়ারের রাতে বাড়ির সকলের জন্যে বানিয়ে ফেলুন ছানার পরোটা আর সঙ্গে নতুন আলুরদম। ব্যস, নিউ ইয়ার সেলিব্রেশন একেবারে জমে উঠবে!
ছানায় ক্যালশিয়াম ও ভিটামিন ডি থাকে, যা হাড়ের জন্য খুবই ভালো। এতে হাড়ও মজবুত থাকে। এটি ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও কমায়। ছানায় ভিটামিন ডি-এর উপস্থিতির জন্যই আবার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও খুবই উপকারি। ছানায় প্রোটিনের মাত্রা বেশ ভালো থাকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ছানার পরোটা তৈরির সহজ পদ্ধতি।

ছানার পরোটা তৈরির উপকরণ
এক কাপ ছানা
৫০০ গ্রাম ময়দা
হাফ চা চামচ আদা বাটা
হাফ চা চামচ হলুদ গুঁড়ো
হাফ চা চামচ জিরে গুঁড়ো
স্বাদ মতো নুন
পরিমাণমতো তেল
ছানার পরোটা তৈরির পদ্ধতি
১) বাড়িতে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন। আবার মিষ্টির দোকান থেকেও ছানা কিনে আনতে পারেন।
২) কড়াইতে তেল গরম করে নিন। তাতে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিন। এতে জল ঝরিয়ে রাখা ছানা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৩) ময়দা মেখে নিন নরম করে। ময়দার তাল থেকে ছোটো ছোটো লেচি কেটে তার ভিতরে ছানার পুর ভরে নিন। এবার সবকটা পুর ভরা লেচি পরোটার আকারে বেলে নিন।
৪) কড়াইতে তেল গরম করে সবকটা পরোটা ভালো করে ভেজে নিন। তবে লক্ষ্য রাখবেন পরোটাগুলো যেন খুব বেশি কড়কড়ে না হয়ে যায়।
৫) সবকটা পরোটা ভাজা হয়ে গেলে নতুন আলুর দমের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ছানার পরোটা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications