Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দুপুরে হোক বা রাতে, বাদশাহি ডিম কোর্মা থাক পাতে
Egg Korma Recipe in Bengali: কম দামে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে ডিমের কোনও তুলনা নেই। ডিমের যে কোনও পদ স্বাদেও হয় দুর্দান্ত। তাই তো আট থেকে আশির অতি পছন্দের খাবার এটি। ঘরে কিছু না থাকলে মুশকিল আসান সেই ডিমই। তবে শুধু সিদ্ধ, ভাজা কিংবা ঝোল নয়, ডিম খান রাজকীয় স্বাদে। রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে পাতে পড়ুক বাদশাহি ডিম কোর্মা। দেখে নিন কী ভাবে বানাবেন।
উপকরণ
সিদ্ধ ডিম ৫-৬টা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, টক দই, এক কাপ গরম দুধ, কাজুবাদাম বাটা, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সাদা তেল।

প্রণালী
কড়াইতে তেল গরম করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলি নুন হলুদ মাখিয়ে ভেজে নিন। ওই কড়াইয়ে আরও দু'চামচ তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিন।
পেঁয়াজের রঙ হালকা বাদামি হয়ে এলে তাতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজতে থাকুন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন। কিছুক্ষণ কষানোর পর ফেটিয়ে রাখা টক দই আর বাদাম বাটা দিয়ে দিন। কম আঁচে নাড়তে থাকুন।
কয়েক মিনিট নাড়াচাড়া করার পর তাতে মিশিয়ে দিন দুধ আর সামান্য চিনি। দুধ ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে দিন। আরও একবার নাড়াচাড়া করে ঢাকা দিন। ঝোল একটু টেনে এলে নামিয়ে নিয়ে পরোটা বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুম বাদশাহি ডিম কোর্মা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications