শীতে রোজ খান গরমাগরম কড়াইশুঁটির স্যুপ, কয়েক চুমুকেই চাঙ্গা হয়ে উঠবেন!

Posted By:

শীতকালে বাঙালি বাড়িতে কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম হবে না, এটা ভাবাই যায় না! তবে এ ছাড়াও কড়াইশুঁটির আরও অনেক রেসিপি রয়েছে। আজ আপনার জন্য রইল একেবারে ভিন্ন স্বাদের কড়াইশুঁটির স্যুপ। কড়াইশুঁটির স্যুপ খুব স্বাস্থ্যকর আর পেটও ভরতি রাখে। বাড়ির ছোটোখাটো পার্টিতেও এই পদটি পরিবেশন করতে পারেন।

কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই এবং ভিটামিন কে রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন এবং ফাইবারও রয়েছে। যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। তাহলে, জেনে নিন কী ভাবে বানাবেন কড়াইশুঁটির স্যুপ।

Green Peas Soup Recipe

কড়াইশুঁটির স্যুপ তৈরির উপকরণ

২৫০ গ্রাম খোসা ছাড়ানো টাটকা কড়াইশুঁটি

পেঁয়াজ কুচি

রসুন কুচি

পুদিনা পাতা কুচি

২০০ মিলি চিকেন স্টক

পরিমাণমতো মাখন,

ফ্রেশ ক্রিম

স্বাদ অনুযায়ী লবণ

কাঁচা লঙ্কা কুচি

আরও পড়ুন: বেঁচে যাওয়া কুমড়ো দিয়েই বানিয়ে ফেলুন গরমাগরম স্যুপ! রইল রেসিপি

কড়াইশুঁটির স্যুপ তৈরির পদ্ধতি

১) প্যানে মাখন গরম করে দিয়ে দিন রসুন কুচি ও পেঁয়াজ কুচি।

২) কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিন কড়াইশুঁটি। সেদ্ধ না হওয়া অব্দি রান্না করুন। পরিমাণমতো নুন, লঙ্কা দিন।

৩) এ বার চিকেন স্টকটা দিয়ে দিন। নাহলে গরম জলও দিতে পারেন। ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন।

৪) গ্যাস বন্ধ করে মিশ্রণটা অল্প ঠান্ডা হতে দিন।

৫) মিক্সিতে এই মিশ্রণটি ভালো ভাবে পেস্ট করে নিন।

৬) এর পর সসপ্যানে কড়াইশুঁটির পেস্ট, ক্রিম ও পুদিনা পাতার কুচি দিয়ে ফোটাতে থাকুন। কয়েক মিনিট পর নামিয়ে নিন।

৭) উপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কড়াইশুঁটির স্যুপ।

[ of 5 - Users]
Story first published: Monday, December 26, 2022, 23:06 [IST]
X
Desktop Bottom Promotion