Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আম ডাল-টক খেয়ে খেয়ে একঘেয়ে লাগছে, ম্যাঙ্গো রাইস বানালে কেমন হয়? রইল রেসিপি
গ্রীষ্মকাল মানেই ফলের রাজার মরশুম। সারাবছর আমরা অপেক্ষা করি রসালো আমের জন্য। আর আম কিনতে গেলেই সব থেকে সেরাটাই বেছে নেন বাঙালিরা। আম খেতে পছন্দ করেন না এমন বাঙালি হয় তো নেই। তা যাই হোক কাঁচা অথবা পাকা। কাঁচা হলে আঁচার বা শুধু কেটে নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়ে থাকি।
এছাড়াও রান্নাতেও আম দিয়ে চাটনি, আম ডাল, আমের টক বানাতে অনেকেই ব্যবহার করেন। কিন্তু সবসময় আম ডাল, চাটনি খেতে কারই বা ভালো লাগে! চলুন তাহলে আজ চেনা রেসিপির বাইরে গিয়ে কিছুটা বদল আনা যাক। বাড়িতে বানিয়ে নেওয়া যাক আম-ভাত বা ম্যাঙ্গো রাইস। রেসিপি জেনে নিন-

কী কী লাগবে-
- চাল- ১ কাপ
- হলুদ গুঁড়ো- ২ টেবিল চামচ
- ধনে পাতা- ২ টেবিল চামচ
- নারকেল কোরা- ২ টেবিল চামচ
- অড়হর ডাল- ২ টেবিল চামচ
- চিনে বাদাম- ২ টেবিল চামচ
- কুচনো কাঁচা আম- ১ কাপ
- গোটা জিরে- আধ চা চামচ
- গোটা সর্ষে- আধ চা চামচ
- মেথি- ১ চা চামচ
- কারি পাতা- ১০-১৫টি
- পেঁয়াজ কুচি- ১ কাপ
- আদা বাটা- ১ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- তেল- ৩ টেবিল চামচ
চাটনি-আচার তো অনেক হল, এবার বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব, দেখুন রেসিপি
কীভাবে বানাবেন-
- প্রথমে চাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। সময় হলে ৮০ শতাংশ সেদ্ধও করে নেবেন।
- এরপর একটি কড়াই গরম করে তাতে পরিমাণমত তেল দিন। এবার তাতে গোটা সর্ষে, মেথি ফোড়ন দিন।
- তাতে এক এক করে গোটা জিরে এবং অড়হড় ডাল, ছোলার ডাল, চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে নিন।
- একটু নাড়াচাড়া করে যখন দেখবেন এগুলি লাল হয়ে এসেছে। তখন এতে পেঁয়াজকুচি , কাঁচা লঙ্কা, আর কারি পাতা দিয়ে অল্প কষে নিন।
- মশলা কষে এলে কুঁচনো আমগুলি কড়াইতে দিয়ে দিন। এবার আদা, রসুন, আর স্বাদ মতো নুন দিয়ে নাড়তে থাকুন।
- কাঁচা গন্ধ চলে গেলে নারকেল কোরা আর ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিন।
- কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইতে সেদ্ধ করা চাল দিয়ে দিন। অল্প আঁচে কয়েক মিনিট নেড়ে নিন।
- মনে রাখবেন, ব্যবহার করা আম টক হতে পারে। তাই চিনি পরিমাণ মত দিতে ভুলবেন না।
- এবার একদম কম আঁচে বসিয়ে রাখুন। চিনি গলে গেলেই নামিয়ে নিন। তৈরি আপনার সুস্বাদু ম্যাঙ্গো রাইস।
- আপনি চাইলে গরমও খেতে পারেন। কিংবা ঠাণ্ডা করেও খেতে পারেন। তবে গরম ম্যাঙ্গো রাইসের স্বাদ অতুলনীয়ই হবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications