Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ডিম ছাড়াই বানিয়ে ফেলুন বেনানা কেক!
ডিম ছাড়া বাড়িতেই বানিয়ে ফেলুন বেনানা কেক!
ডিম ছাড়াই বানিয়ে ফেলুন বেনানা কেক!
কেক খেতে মন চায়। কিন্তু উপায় যে নাই! আরে ভেজিটেরিয়ান যে, ডিম কে হাত লাগাই কী করে। এই আবস্থা যদি আপনারও হয়ে থাকে তাহলে এই প্রবন্ধটি পড়তেই হবে। কারণ এবার থেকে আপনিও মন ভরে কেক খেতে পারবেন। ভাবছেন কীভাবে? সেটা জানতে গেলে যে চোখ রাখতে এই লেখায়।
বানানা কেক তৈরি করতে প্রয়োজন পরবে কলার। সঙ্গে আরও কিছু উপকরণ লাগবে। তবে সবগুলিই পেয়ে যাবেন হাতের কাছে। তাহলে আপেক্ষা কিসের চলুন শিখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় ডিম ছাড়াই বানানা কেক।
উপকরণ জোগার করতে সময় লাগবে- মাত্র ৫ মিনিট
বানাতে সময় লাগবে- ৩৫ মিনিট
উপকরণ:
১.পাকা কলা- ৪ টে (৩০০ গ্রাম)
২. আটা- হাফ কাপ বা ১৮০ গ্রাম
৩. বেকিং পাউডার- ১ চামচ
৪. খাবার সোডা- হাফ চামচ
৫. নুন- এক চিমটে
৬. চিনি- হাফ কাপ
৭. সাদা তেল- ২/৩ কাপ
৮. ভেনিলা এক্সট্রেক্ট- ১ চামচ
৯. আখরোট- পরিমাণ মতো
বানানোর পদ্ধতি:
১. ওভেনকে প্রি-হিট করুন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে।
২. কলাগুলো ছোট ছোট টুকরো করে নিন। তারপর টুকরোগুলো একটা বাটিতে
নিয়ে ভাল করে চোটকে নিন। প্রয়োজনে ব্লেন্ডারে ফেলেও কলার
টুকরোগুলোকে পিষে নিতে পারেন।
৩. এবার কলার পেস্টের সঙ্গে পরিমাণ মচো চিনি, তেল এবং ভেনিলা
এক্সট্রেক্ট মিশিয়ে সবকটি উপকরণ ভালো করে মাখিয়ে নিন।
৪. খেয়াল করবেন চিনি এবং তেলটা যেন কলার পেস্টের সঙ্গে ভাল করে মিশে
যায়।
৫. এবার একটা চালুনি দিয়ে আটা, বেকিং সোডা এবং বেকিং পাউডারটা ভাল
করে ঝেরে নিন। তারপর কলার মিশ্রনের সঙ্গে সেগুলি মিশিয়ে দিন। অল্প করে
নুন মেশান কলার মিশ্রনে।
৬. ভালো করে এবার সবকটি উপকরণ মেশান। প্রয়োজনে দুহাত দিয়ে মেখে নিন
পেস্টটা।
৭. পরিমাণ মতো আখরোট দিয়ে আবার সবকটি উপকরণ ভাল করে মাখুন।
৮. এবার মিশ্রনটি গোলকার একটা কেক তৈরির চাটুতে ঢেলে নিন।
৯. চাটুটা ওভেনের মধ্য়ে রাখুন।
১০. ৪০-৫০ মিনিট মিশ্রনটি বেক করুন। যখন দেখবেন কেকটা তৈরি হয়ে গেছে
তখন ওভেন থেকে বার করে আনুন।
১১. কেকটা ঠান্ডা হলেই চা বা কফির সঙ্গে পরিবেশন করুন।
ডিম ছাড়া কলা দিয়ে বানানো এই কেকের রেসিপিটি ভাল লাগে আমাদের জানাতে ভুলবেন না যেন!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications