Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একঘেয়ে পরোটা আর ভাল লাগছে না? এবার বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম পরোটা
পরোটার রকমফের অনেক। আলু পরোটা, মেথি পরোটা, সবজি পরোটা, পেঁয়াজ পরোটা, মোগলাই পরোটা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু ডিম পরোটার রেসিপি। বিকেলের জলখাবারে এই পরোটা বানাতে পারেন, আবার বাড়িতে আত্মীয় আসলেও পরিবেশন করতে পারেন।
ডিম পরোটা শুধু খেতেও অত্যন্ত সুস্বাদু। আবার সস কিংবা কোনও তরকারির সঙ্গেও কিন্তু মন্দ লাগে না। তাহলে দেরি না করে দেখে নিন কী ভাবে তৈরি করবেন মজাদার ডিম পরোটা।

ডিম পরোটার উপকরণ
এক কাপ ময়দা, ২টো ডিম, সামান্য জোয়ান, স্বাদ অনুযায়ী, লবণ, সাদা তেল,
একটা পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স,
টমেটো সস।
ডিম পরোটা তৈরির পদ্ধতি
একটা বড় বাটিতে ময়দা, জোয়ান, লবণ, ২ চামচ সাদা তেল একসঙ্গে মাখিয়ে
নিন ভাল ভাবে। এর পর অল্প অল্প জল দিয়ে ময়দার ডো তৈরি করে নিন। ময়দা
মাখা হয়ে গেলে তাতে আরও কয়েক ফোঁটা তেল মাখিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট
রাখুন।
অন্য একটি পাত্রে ডিম, নুন, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর সামান্য চিলি ফ্লেক্স ফেটিয়ে নিন ভাল ভাবে। এবার ময়দার ডো থেকে বড় বড় লেচি কেটে নিন। অল্প অল্প তেল লাগিয়ে পরোটার আকারে বেলে নিন লেচিগুলো।
তাওয়া গরম করে এক একটা পরোটা উল্টে-পাল্টে সেঁকে নিন। তারপর এক চামচ করে তেল দিয়ে ভেজে নিন পরোটাগুলো। এবার পরোটা এক পিঠে ডিমের গোলা দিয়ে ভাল ভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিম পরোটা! টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications