Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ডিমের মৌলি দিয়েই সাফ হবে এক থালা ভাত! বানাবেন কী ভাবে?
Egg Mouli Recipe in Bengali: ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ-ডিনার, দিনের যে কোনও সময়েই ডিম এক্কেবারে হিট! পকেটসই তো বটেই, পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর। ডিমের যে কোনও পদ স্বাদেও হয় দুর্দান্ত। তাই তো আট থেকে আশির অতি পছন্দের খাবার এটি। ঘরে কিছু না থাকলে মুশকিল আসান সেই ডিমই। তবে সেই একঘেয়ে পোচ, অমলেট, ঝোল বা কষা ডিম ছেড়ে এবার ট্রাই করুন নতুন রেসিপি ডিমের মৌলি। টক-মিষ্টি ডিমের এই পদ সাদা ভাতের সঙ্গে দারুণ জমবে!
উপকরণ
৫-৬টা সেদ্ধ ডিম, ১০-১২টা রসুনের কোয়া, দেড় ইঞ্চি আদা, পেঁয়াজ কুচি, এক চামচ ঘি, ছোটো এলাচ, গোটা গোলমরিচ, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, নারকেল দুধ, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, পরিমাণমতো তেল, পাতিলেবুর রস।

প্রণালী
ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিন। একটি ছোটো পাত্রে জল নিয়ে গ্যাসে বসান। জল গরম হলে তাতে দিয়ে দিন রসুনের কোয়া, আদার টুকরো, পেঁয়াজ কুচি। মিনিট পাঁচেক আদা, রসুন, পেঁয়াজ সেদ্ধ করে নামিয়ে নিন। ঠান্ডা হলে এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন।
কড়াইতে তেল গরম করে ডিমগুলো ভেজে তুলে নিন। এতে আরও একটু তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ ভাজতে ভাজতেই ছোটো এলাচ ও গোটা গোলমরিচ দিয়ে দেবেন। পেঁয়াজ লালচে হয়ে এলে বাটা মশলা দিয়ে কষাতে থাকুন।
মশলা কষানোর মাঝে গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে দেবেন। মিনিট পাঁচেক মশলা কষানোর পর তেল ছেড়ে এলে তাতে নারকেল দুধ মিশিয়ে দিন। এর সঙ্গে বাটা মশলার জলটাও দিতে পারেন। সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিন।
গ্রেভি ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিন। আরও কিছুক্ষণ ফোটানোর পর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিন। দু'মিনিট পর আঁচ নিভিয়ে দিন। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েই রাখবেন। তারপর ঢাকনা খুলে অর্ধেক লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন ডিমের মৌলি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications