Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একঘেয়ে ডিমের ঝোল-কষা আর নয়, স্বাদ বদলাতে চেখে দেখুন ডিম কাসুন্দি!
মাছ, মাংসের পরেই বাঙালীর প্রিয় খাদ্য হল ডিম। ব্রেকফাস্ট থেকে ডিনার, যে কোনও সময়েই ডিম খেতে পারে ভোজন রসিক বাঙালী। অমলেট, পোচ, সেদ্ধ, ঝোল, কষা, কারি, ভুর্জি, ডেভিল, পকোড়া - ডিম যে ভাবেই রান্না করা হোক না কেন তার স্বাদের কোনও তুলনা হয় না।
এবার ডিমের একটু অন্য স্বাদ পেতে বানিয়ে ফেলুন 'ডিম কাসুন্দি'। বৃষ্টির দুপুরে গরম গরম ভাতের সঙ্গে টক-ঝাল এই পদ জাস্ট জমে যাবে! দেখে নিন রেসিপি।

উপকরণ
৫-৬টা সেদ্ধ ডিম, ২ টেবিল চামচ সাদা সর্ষে, ১ টেবিল চামচ কালো সর্ষে,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, আধা চামচ কালো জিরে,
একটা পেঁয়াজ কুচি, একটা পাতিলেবুর রস, ধনে পাতা, নারকেল কুচানো, স্বাদ
অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।
প্রণালী
সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। তারপর ছুরি দিয়ে
ডিমের গায়ে ২-৩টে কাট করে দিন। মিক্সিতে সাদা ও কালো সর্ষে সামান্য
নুন দিয়ে শুকনো অবস্থায় মিহি করে গুঁড়ো করে নিন। তারপর এই সর্ষে
গুঁড়োর সঙ্গে ২-৩টে কাঁচা লঙ্কা, নুন, পাতিলেবুর রস, ধনেপাতা, নারকেল
কুচি, হলুদ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে বেটে নিন। পেস্ট যেন একদম মিহি
হয়।
কড়াইয়ে তেল গরম করে হলুদ মাখানো ডিমগুলো ভেজে তুলে নিন। এতে আরও একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিন। জিরে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিন। এবার এতে সর্ষের পেস্টটা দিয়ে দিন।
অল্প আঁচে সর্ষের পেস্ট বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে তা থেকে তেল বের হতে দেখা যাবে। সর্ষেটাও খানিকটা শুকিয়ে যাবে। এবার প্রয়োজনমতো জল দিন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। জল ফুটতে শুরু করলে তাতে ভাজা ডিমগুলো দিয়ে ফোটাতে থাকুন। ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে মিনিট চারেক রান্না করুন।
গ্রেভি ঘন হয়ে এলে উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। এর পর কড়াই ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে আঁচ নিভিয়ে দিন। আরও ৪-৫ মিনিট ঢাকা দিয়েই রাখুন। তারপর ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডিম কাসুন্দি।
টিপস
সর্ষে বাটার সময় তাতে হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে
বেটে নিলে সর্ষে কখনই তেতো হয়ে যায় না।
সর্ষে বেটে নেওয়ার সঙ্গে সঙ্গে রান্নায় ব্যবহার করবেন না। এতে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই, অন্তত ১০-১৫ মিনিট পর সর্ষে বাটা রান্নায় ব্যবহার করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications