কেকে ডিম নয়, ডিমের কেক

Posted By:
কেকে ডিম নয়, ডিমের কেক
ডিম খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু যাঁরা ডিমের একই রেসিপি বারবার খেয়ে বিরক্ত হয়ে গিয়েছেন তাদের জন্য ডিমের এক লোভনীয় অথচ নতুন রেসিপি।

এগ কেক (১ জনের জন্য)

উপকরণ

২টি ডিম
১ চামচ সুইট কর্ন
১ চামক কাঁচা লঙ্কাকুচি
১ চামচ ধনে পাতা কুচি
স্বাদমতো নুন
১ চুটকি ক্রাসড গোল মরিচ
মাখন ১/৪ চা চামচ

প্রণালী
যে আকারের কেক চাইবেন সেই আকারের একটা মাইক্রোপ্রুফ বাটিতে সুইট কর্ন, কাঁচালঙ্কা কুচি ও মাখন একসঙ্গে নিয়ে ১ মিনিট মাইক্রো করে নিতে হবে। (খুব একটা বড় বাটি যেন না হয়, এবং পাত্রের নিচটা অবশ্যই সমান হতে হবে।)এবার ওই কর্ন মিশ্রণে বাকি উপকরণগুলি দিয়ে ভাল করে মিলিয়ে নিন। মিশ্রণের উপরে ডিমটা ঢেলে দিন (ডিম ফেটিয়ে বা না ফেটিয়েও দিতে পারেন)। এবার আবার ১ মিনিট মাইক্রো করে নিন। তৈরি ইয়াম্মি এগ কেক।

ক্রিমি স্বাদ চাইলে চিজ গ্রেট করেও দিতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Thursday, January 2, 2014, 17:40 [IST]
X
Desktop Bottom Promotion