Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গরমে তৃপ্তি পেতে খান বাড়ির তৈরি কাঁচা আমের আইসক্রিম, দেখুন রেসেপি
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মানুষ ঠান্ডা যেকোনও পানীয়ই বেছে থাকেন। তবে যদি হয় আইসক্রিম, তাহলে তো কোনও কথাই নয়। এই আবহাওয়ায় আইসক্রিমের জুড়ি মেলা ভার। কিন্তু গরম থেকে বাঁচতে বারবার রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছেন আইসক্রিম? এবার থেকে কেনা নয়, বরং বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আইসক্রিম।
এই আবহাওয়ায় শরীর ও মন কেবল জল আর টক খেতে পছন্দ করে। আর গরমে টক বলতে, সবার প্রথমে মাথায় আসে আমের কথা। বাঙালিরা কাঁচা কিংবা পাকা, যেকোনও ধরনের আমই খেতে পছন্দ করে থাকেন। এর উপর যদি হয় কাঁচা আমের আইসক্রিম, তাহলে তো মন, প্রাণ সবই জুড়িয়ে যায়।

চলুন আজ তাহলে চটজলদি দেখে নিই কাঁচা আমের এই মুখরোচক আইসক্রিম বানানোর পদ্ধতি।
- আইসক্রিম বানাতে যা যা লাগবে-
কাঁচা আম ২টি, দুধ ১ লিটার, গুঁড়ো দুধ ৩ টেবিল চামচ, জল দেড় কাপ, কনডেনসড মিল্ক হাফ কাপ, চিনি হাফ কাপ, খাওয়ার সবুজ রং কয়েক ফোঁটা, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ডিমের কুসুম ২টি, ক্রিম ১ কাপ।
- কীভাবে বানাবেন-
প্রথমে কাঁচা আম ছোট-ছোট করে টুকরো করে কেটে নিন। টুকরো করা আমগুলি অল্প জলে সেদ্ধ করে নিন। এবার কাঁচা আম সেদ্ধ হয়ে গেলে ছেঁকে সেগুলি জল থেকে আলাদা করে নিন। মনে রাখবেন, ওই জল ফেলা যাবে না। ওই জলে চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার তাতে পরিমাণমত মেশান খাওয়ার সবুজ রং। পাশেই ১ লিটার দুধ ফুটিয়ে নিন। গ্যাসে ফুটন্ত অবস্থাতেই দুধের সঙ্গে কনডেন্সড মিল্ক, হাফ কাপ কর্নফ্লাওয়ার, দুটি ডিমের কুসুম মিশিয়ে নাড়তে থাকুন।
দুধ ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এবার চিনি ও জলের শিরায় ক্রিম দিয়ে নাড়ুন। তারমধ্যেই বানানো ঘন দুধ ঢেলে নাড়তে থাকুন। এবার দুধ আর শিরার মিশ্রণে আমের ছোট টুকরোগুলি দিয়ে ডিপ ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন। পুরোপুরি জমে গেলেই তৈরি আপনার কাঁচা আমের আইসক্রিম।
এবার সুন্দর কাঁচের বাটিতে করে উপরে ক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গরমে মন জুড়িয়ে যাক আমের আইসক্রিম খেয়ে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications