Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পিৎজা খেতে আর রেস্টুরেন্টে নয়, নামমাত্র উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন!
Bread Pizza Recipe in Bengali: পিৎজা এখন শুধুমাত্র ইতালীর কোনও বিশেষ পদ নয়, বিশ্বায়নের দৌলতে প্রায় সব দেশেই তা পাওয়া যায়। এর জনপ্রিয়তা এবং চাহিদাও তুঙ্গে। আট থেকে আশি সকলেরই অতি পছন্দের খাবার। পিৎজা খেতে ইচ্ছা করলেই আমরা ছুটে যাই রেস্টুরেন্টে।
তবে বাড়িতে যদি পাউরুটি থাকে, তাহলে তা দিয়েই বানিয়ে ফেলতে পারেন মুখরোচক ব্রেড পিৎজা। নামমাত্র উপকরণ আর খুব কম সময়েই বানানো যায়। ব্রেড পিৎজা তৈরির কোনও ঝক্কিও নেই। খেতেও হয় দুর্দান্ত! জেনে নিন কী ভাবে তৈরি করবেন।

ব্রেড পিৎজার উপকরণ
৬টি পাউরুটি স্লাইস, গ্রেট করা মোজারেলা চিজ, একটা টমেটো কুচি, আধা চা
চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ মিক্সড হার্বস, একটা ক্যাপসিকাম কুচি,
২ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সেজওয়ান চাটনি, আধা চা চামচ
ওরিগ্যানো, স্বাদ অনুযায়ী লবণ, একটা পেঁয়াজ কুচি।
ব্রেড পিৎজা বানানোর পদ্ধতি
প্রথমে মাইক্রোওয়েভ ওভেন প্রি-হিট করতে বসান। ১৮০ ডিগ্রিতে ১৫-২০
মিনিট মতো প্রি-হিট করে নিন ওভেন।
একটা বাটিতে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে নিয়ে মিশিয়ে নিন। এর মধ্যে চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, ওরিগ্যানো ও নুন দিয়ে আবারও মিশিয়ে নিন ভালো ভাবে। অন্য একটা পাত্রে টমেটো কেচাপ, সেজওয়ান চাটনি এবং চিলি ফ্লেক্স একসঙ্গে নিয়ে মিশিয়ে নিন।
প্রথমে সবকটা পাউরুটির উপর সসের মিশ্রণ ভালো ভাবে লাগিয়ে নিন। তারপর কুচানো সবজি পাউরুটির উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিন। এর উপর গ্রেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিন। চিজ একটু বেশি লাগবে।
বেকিং ট্রে-র উপর পাউরুটিগুলো রেখে ওভেনে বেক করার জন্য দিন। ১৮০ ডিগ্রিতে ১২-১৫ মিনিট মতো বেক করুন। তারপর ওভেন বন্ধ করে বার করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল পাউরুটির পিৎজা। এর উপর একটু ওরিগ্যানো ছড়িয়ে গরমাগরম পরিবেশন করুন।
তবে বাড়িতে ওভেন না থাকলে আপনি তাওয়া বসিয়েও এটি তৈরি করতে পারেন। প্রথমে তাওয়া গরম করে নিন। তারপর গরম তাওয়ার উপর পাউরুটিগুলো রেখে ঢাকনা চাপা দিয়ে দিন। ৮-১০ মিনিট কম আঁচে রান্না করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications