Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Durga Puja Special : পুজো স্পেশাল মেনুতে রাখুন গন্ধরাজ রুই, রইল প্রণালী
পুজো তো চলেই এল। লোকজন ইতিমধ্যেই দল বেঁধে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় প্যান্ডেল হপিংয়ের লম্বা লাইন। পুজোয় আড্ডা, ঘোরাঘুরির পাশাপাশি জমিয়ে খাওয়াদাওয়াও চাই, নাহলে পুজোর আনন্দটা ঠিক উপভোগ করা যায় না। অনেকে পুজোর কটা দিন বাইরেই ভোজন সারেন, অনেকে আবার বাড়িতেই হরেক পদ বানিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। এবার পুজোর ভুরিভোজে একদিন রান্না করে ফেলুন গন্ধরাজ রুই। সুস্বাদু এই পদটিতে পেট, মন দুই ভরবে। আসুন দেখে নেওয়া যাক, কী ভাবে বানাবেন এই গন্ধরাজ রুই।

উপকরণ
৫-৬ পিস রুই মাছ
আদা বাটা
হলুদ গুঁড়ো
স্বাদমতো লবণ ও চিনি
কাঁচা লঙ্কা বাটা
৩-৪টে কাঁচা লঙ্কা চেরা
গন্ধরাজ লেবুর রস
গন্ধরাজ লেবুর পাতা কয়েকটা
সর্ষে তেল
৪ টেবিল চামচ টক দই (জল ঝরানো)
জিরে গুঁড়ো
৪ টেবিল চামচ সাদা সর্ষে-পোস্ত বাটা
আরও পড়ুন : নারকেল-চিংড়ির মেলবন্ধনে বানিয়ে ফেলুন এই মুখরোচক পদটি, জমে যাবে পুজোর আড্ডা
তৈরির পদ্ধতি
১) প্রথমে মাছগুলো ভাল করে ধুয়ে তাতে নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রস ও সর্ষে তেল মাখিয়ে নিন। আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।
২) কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলো ভেজে নিন।
৩) একটা ছোটো বাটিতে টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, জিরে গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করুন।
৪) কড়াইতে তেল গরম করে মশলার পেস্টটা দিয়ে দিন। ভাল করে কষিয়ে নিন মশলাটা।
৫) মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সর্ষে-পোস্ত বাটা দিয়ে দিন। আরও কিছুক্ষণ কষিয়ে নিন মশলাটা। তারপর স্বাদমতো চিনি দিয়ে আরও একটু কষিয়ে নিন।
৬) মশলা কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে দিন। সঙ্গে ৩-৪টে চেরা লঙ্কাও দিয়ে দেবেন।
৭) ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবেন। মাছ ভেজে রাখা তেলটাও দিয়ে দেবেন।
৮) ১০ মিনিট ফোটান তরকারিটা। তারপর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিন। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন আরও ১০ মিনিট। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ রুই! এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদটি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications