Doi Begun Recipe: স্বাদ বদল করতে এবার বানিয়ে ফেলুন দই বেগুন, রইল প্রণালী

Posted By:

ভাত হোক বা রুটি, সব কিছুর সঙ্গেই বেগুনের যে কোনও পদ দুর্দান্ত লাগে। গরম গরম ডাল ভাতের সঙ্গে বেগুন ভাজা কিংবা লুচির সঙ্গে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়া ঝালমুড়ি কিংবা খিচুড়ির সঙ্গে বেগুনি তো আছেই। অন্যান্য পদের মধ্যে রয়েছে বেগুনের তেল ঝাল, বেগুন ভর্তা, ইত্যাদি। কিন্তু দই বেগুন খেয়েছেন কি? ট্রাই করতেই পারেন একবার। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রান্না করা সম্ভব। আসুন তাহলে দেখে নেওয়া যাক দই বেগুনের রেসিপি।

Doi Begun Recipe

দই বেগুন তৈরির উপকরণ

৪-৫টি লম্বা ও সরু করে কাটা বেগুন

আধ কাপ টক দই

কাজু বাদাম বাটা

আদা বাটা

কাঁচা লঙ্কা বাটা

১ চা চামচ গোটা কালো জিরে

আধ চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ গরম মশলা গুঁড়ো

আধ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

সামান্য হলুদ গুঁড়ো

স্বাদ মতো নুন ও চিনি

এক চিমটে হিং

পরিমাণমতো সাদা তেল

আরও পড়ুন: বেগুনের ভাজা, ভর্তা ছেড়ে এ বার খান সর্ষে বেগুন, দেখে নিন রেসিপি

দই বেগুন তৈরির পদ্ধতি

১) বেগুনে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।

২) একটি বাটিতে টক দই, গুঁড়ো মশলা, নুন, চিনি ও সামান্য জল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

৩) কড়াইতে তেল গরম করে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নিন।

৪) এবার ওই কড়াইতেই শুকনো লঙ্কা, কালো জিরে, হিং ফোড়ন দিতে হবে।

৫) ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও নুন দিয়ে কষিয়ে নিন।

৬) এবার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে কষাতে থাকুন।

৭) এরপর টক দইয়ের মিশ্রণ দিয়ে ভাল করে গ্রেভি তৈরি করুন। আরও কিছুক্ষণ রান্না করুন।

৮) গ্রেভিতে গরম মশলা দিয়ে ভাজা বেগুনগুলি দিয়ে দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট রাখুন।

৯) গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন দই বেগুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, December 17, 2022, 22:13 [IST]
X
Desktop Bottom Promotion