Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ডিম ভাপা দিয়েই সাফ হবে এক থালা ভাত! কী ভাবে বানাবেন?
বাঙালী বাড়িতে মাছ, মাংস না থাকলেও ডিমটা থাকেই! তাই ঘরে কিছু না থাকলে প্রথমে ডিমের কথাই মনে আসে। বলা যায়, মুশকিল আসানের কাজ করে ডিম। সস্তায় পুষ্টিকর ও সহজলভ্য খাবার হিসেবে ডিমের বিকল্প নেই। সকালের পাত থেকে শুরু করে রাতের খাবার - নানা রূপে ডিমের উপস্থিতি আমাদের সামনে আসে।
তবে চিরচেনা ডিমের পোচ, অমলেট, ঝোল বা কষা ছেড়ে এবার ট্রাই করুন একেবারে অন্য স্বাদের ডিম ভাপা। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়, আবার এর স্বাদও বেশ লোভনীয়। দেখে নিন কী ভাবে তৈরি করবেন ডিম ভাপা।

ডিম ভাপা তৈরির উপকরণ
৫-৬টা সেদ্ধ ডিম, ২ চা চামচ সাদা সর্ষে, ২ চা চামচ কালো সর্ষে, ২ চা চামচ পোস্ত, পরিমাণমতো নারকেল কোরা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, রান্নার জন্য সর্ষে তেল।
ডিম ভাপা তৈরির পদ্ধতি
সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত জলে ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। মিক্সিতে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন। মশলা বাটার সময় অল্প নুন দিয়ে দেবেন, তাহলে সর্ষে তেতো হবে না।
সর্ষে-পোস্ত বাটার সঙ্গে নারকেল কোরা মিশিয়ে নিন। এতে সেদ্ধ ডিমগুলো দিয়ে মাখান ভাল ভাবে। সর্ষে তেল, নুন, হলুদ গুঁড়োও মাখিয়ে নেবেন এতে। কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রাখুন।
এবার একটা টিফিন কৌটোতে মশলা সমেত ডিম ঢেলে নিয়ে ঢাকনা টাইট করে আটকে দিন। গামলা বাটি বা কড়াইতে টিফিন বক্সটি বসান। বক্সের অর্ধেক অবধি জল দিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দিন। ১০-১৫ মিনিট ভাপিয়ে গ্যাস নিভিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ভাপা ডিম! গরম গরম পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications