Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বিকেলে বাড়িতে অতিথি আসবে? চটজলদি বানিয়ে ফেলুন ডাল কচোরি
বিকেলে বাড়িতে অতিথি আসার কথা? শুধু চা-বিস্কুট দিয়ে তো আর আপ্যায়ন করা যায় না। চায়ের সঙ্গে চটজলদি বানিয়ে ফেলতেই পারেন 'কচোরি'। অ-বাঙালিদের মধ্যে এই 'কচোরি' বেশ জনপ্রিয়। দেখে নিন কী ভাবে বানাবেন খাস্তা কচোরি।

উপকরণ
এক কাপ বিউলির ডাল
১ চা চামচ গোটা জিরে
দুই কাপ ময়দা
ঘি পরিমাণমতো
স্বাদমতো নুন ও চিনি
এক চিমটে বেকিং পাউডার
আদা কুচি
কাঁচা লঙ্কা কুচি
২ চা চামচ পোস্ত
২ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
২ টেবিল চামচ নারকেল কোরা
পরিমাণমতো সাদা তেল
হিং সামান্য
সামান্য লঙ্কা গুঁড়ো
আরও পড়ুন : বাচ্চার টিফিনে কী দেবেন ভেবেই মাথায় হাত? ঝটপট বানিয়ে ফেলুন ক্রিমি কর্ন স্যালাড
তৈরির পদ্ধতি
১) ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। পর দিন মিহি করে বেটে নিন।
২) কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিন আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও হিং।
৩) কিছু ক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিন বেটে রাখা ডাল, নুন, পোস্ত, সামান্য লঙ্কা গুঁড়ো এবং নারকেল কোরা। অল্প জল দিয়ে ভাল করে ভেজে নিন।
৪) ময়দার সঙ্গে নুন, বেকিং পাউডার, ঘি মিশিয়ে নিন ভাল করে। তারপর জল দিয়ে ময়দা মেখে একটি মণ্ড তৈরি করুন।
৫) ওই মণ্ড থেকে লেচি কেটে ছোটো ছোটো করে বেলে নিন। এর মধ্যে ডালের পুর দিয়ে হাত দিয়ে ধারগুলি চেপে আটকে দিন।
৬) কড়াইতে তেল গরম করুন। এ বার ডুবো তেলে ভাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম কচোরি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications