Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Cucumber Soup Recipe : স্যালাড, রায়তায় তো শশা খাওয়াই হয়, এবার চেখে দেখুন শশার স্যুপ
স্যালাড হোক কিংবা রায়তা, শসা ছাড়া কোনওটাই সম্পূর্ণ নয়। এছাড়া ঝালমুড়ি, আলুকাবলিতেও শসার ব্যবহার হয়ে থাকে। তবে শসা শুধু খেতেও কিন্তু মন্দ লাগে না। শসা হজমে সাহায্য করে, শরীরে জলের অভাব মেটায়, শরীর টক্সিন-মুক্ত করতেও সাহায্য করে। শসাতে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে প্রচুর পরিমাণে যা রক্তচাপ কমাতে সাহায্য করে। চিকিৎসকরা বলেন, শসা মূত্রের পরিমাণ বাড়িয়ে রক্তচাপের পরিমাণও নিয়ন্ত্রণ করে।
তবে শসা কেবল স্বাস্থ্যের জন্য উপকারি নয়, ত্বকের নানা সমস্যাও এক চুটকিতেই দূর করতে পারে। এর পাশাপাশি চোখের চারপাশের ফোলাভাব, চোখে লালচে ভাব ও চোখের প্রদাহও কমাতে পারে শসা। আজকের আর্টিকেলে এই স্বাস্থ্যকর ফল দিয়ে স্যুপ তৈরির রেসিপি আপনাদের জানাব।

শসার স্যুপ তৈরির উপকরণ
৩-৪টি শসা
এক কাপ ছোলা
এক মুঠো ধনে পাতা
প্রয়োজন মতো গোলমরিচ
৩-৪ কোয়া রসুন
এক কাপ টক দই
২-৩টে কাঁচা লঙ্কা
পরিমাণমতো সাদা তেল
পরিমাণমতো জল
স্বাদমতো নুন
আরও পড়ুন : চটজলদি বানিয়ে ফেলুন চিকেন মাশরুম স্যুপ, জেনে নিন রেসিপি
শসার স্যুপ তৈরির পদ্ধতি
১) ছোলা ভাল করে ধুয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে জল ঝরিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন।
২) শসাগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন।
৩) মিক্সিতে শসা, কাঁচা লঙ্কা, ছোলা, টক দই, গোলমরিচ, নুন এবং ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। একেবারে মিহি করে পেস্ট করবেন।
৪) গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করুন। তাতে রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে শসার পেস্টটা ঢেলে দিন।
৫) কিছুক্ষণ ফোটানোর পর বাটিতে ঢেলে নিয়ে পরিবেশন করুন শসার স্যুপ!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications