Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Badamer khaja: শীতে শরীরে শক্তি জোগানোর সঙ্গেই দূর হবে সর্দি-কাশি, খান বাড়ির বানানো বাদামের খাজা!
Badamer khaja: বাদামের খাজা, খেতে ভারী মজা। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় লোকাল ট্রেন বা বাসে চাপলেই শুনতে পাবেন এই উক্তি। হকাররা এই বলেই বিক্রি করেন বাদামের খাজা। খেতে যে শুধু ভালো, এমন কিন্তু নয়। এটি প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের একটি ভালো উৎসও। মূলত শীতে (winter) এটি খেলে আমাদের শরীরে শক্তি জোগানোর পাশাপাশি সর্দি-কাশি (Cold and cough) থেকে রক্ষাও করে। অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণও করে।
বাদামের খাজা (Badamer khaja) বাজারে সহজেই পাওয়া যায়। তবে বাড়িতে বানালে, এর বিশুদ্ধতার ফলে আপনার জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প হবে। চলুন তাহলে সহজেই জেনে নেওয়া যাক এটি বানানোর পদ্ধতি (Recipe)-

উপকরণ:
- বাদাম- ২৫০ গ্রাম
- গুড়- ২০০ গ্রাম
- মাখন- ২৫ গ্রাম
- সামান্য ঘি
পদ্ধতি:
- প্রথমে একটি প্যানে বাদামগুলিকে মাঝারি আঁচে ভাজুন। এগুলি যতক্ষণ না সোনালি রঙের ও খাস্তা হচ্ছে, ততক্ষণ ভাজুন। তবে মনে রাখবেন বাদাম বেশি ভাজবেন না, পুড়ে যেতে পারে।
- এবার একটি আলাদা প্যানে গুড় ও ১/২ কাপ জল দিয়ে মাঝারি আঁচে ফোটাতে দিন।
- গুড় সম্পূর্ণভাবে গলে গেলে তাতে বাদাম যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন।
- যতক্ষণ না সব বাদাম গুড় দিয়ে ভালোভাবে মেখে যাচ্ছে, ততক্ষণ মিশ্রণটি নাড়তে থাকুন।
- এবার একটি ট্রে বা প্লেটে ঘি দিয়ে গ্রিজ করে প্রস্তুত মিশ্রণটি ছড়িয়ে দিন। চামচ বা রোলিং পিনের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিন।
- মিশ্রণটি কমপক্ষে ২-৩ ঘন্টা ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে বাদামের খাজা পছন্দসই আকারে কেটে নিন।
তবে মনে রাখবেন, বাদামের খাজা তৈরিতে খাঁটি দেশি গুড় ব্যবহার করবেন। এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী অন্যান্য ড্রাই ফ্রুটস যেমন কাজু বা কিশমিশ যোগ করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications