বাড়িতে অতিথি? একেবারে ভিন্ন স্বাদের নারকেল শিঙাড়া খাইয়ে তাক লাগিয়ে দিন!

Posted By:

স্ন্যাকস হিসেবে শিঙাড়ার চাহিদা বিপুল। যদি এই শিঙাড়াতে একটু ট্যুইস্ট আনা যায় তাহলে কেমন হয়! সাধারণত নোনতা স্বাদেরই হয়। তবে এ বার বানিয়ে ফেলুন মিষ্টি শিঙাড়া। ভাবছেন এমনটা কী করে সম্ভব? দেখে নিন রেসিপি।

উপকরণ

একটা গোটা নারকেল কোরা, ময়দা পরিমাণমতো, পেঁয়াজ কুচি, ভাজা চিনেবাদাম, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন ও চিনি, ভাজার জন্য সাদা তেল।

samosa recipe

প্রণালী

নারকেলে কোরার সঙ্গে পেঁয়াজ কুচি, ভাজা চিনেবাদাম, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন ও চিনি ভালো করে মিশিয়ে নিন। অন্য একটা পাত্রে ময়দার মধ্যে পরিমাণমতো ঘি বা সাদা তেল এবং স্বাদ মতো নুন মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে মণ্ড তৈরি করে নিন। ময়দার মণ্ড ১৫ মিনিট একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন।

সন্ধ্যের আড্ডায় চায়ের সঙ্গে পরিবেশন করুন ফুলকপির শিঙাড়া, রইল রেসিপি

এ বার ময়দার মণ্ড থেকে লেচি কেটে লুচির মতো একটু মোটা করে বেলে নিতে হবে। তার পর লুচির মাঝখান থেকে ছুরি দিয়ে অর্ধেক কেটে নিন। শিঙাড়ার আকারে গড়ে তার মধ্যে নারকেলের পুর ভরে নিয়ে মুখটা ভালো ভাবে আটকে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে ভেজে নিন সবকটা শিঙাড়া। গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion