Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Christmas Special Eggless Cake: এই বড়দিনে ডিম ছাড়াই কেক বানিয়ে ফেলুন, রইল সহজ রেসিপি
ক্রিসমাসের সাজে সেজে উঠেছে চারিদিক। ঘরে ঘরে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। আর বড়দিন মানেই তো কেক। অনেকেই দোকান থেকে কেক কিনে আনেন। কেউ আবার বাড়িতেই তৈরি করে নেন। কিন্তু বহু মানুষেরই ধারণা ডিম ছাড়া নাকি কেকের স্বাদ নাকি ভালো হয় না। শেফরা জানাচ্ছেন, ডিম ছাড়াও সুস্বাদু কেক তৈরি করা সম্ভব। তাহলে দেখে নিন, কী ভাবে ডিম ছাড়াই কেক তৈরি করবেন (Christmas Cake Recipe)।

কেক তৈরির উপকরণ
১ কাপ ময়দা
স্বাদ অনুযায়ী চিনি ও নুন
অর্ধেক কাপ তেল
অর্ধেক কাপ ঠাণ্ডা দুধ
এক টেবিল চামচ বেকিং সোডা
অর্ধেক কাপ কোকো পাউডার
২ চামচ টক দই
অর্ধেক কাপ গরম জল
১ চামচ ভ্যানিলা ক্রিম
আরও পড়ুন: এবার বাড়িতেই বানান সুস্বাদু ক্রিসমাস কেক, রইল রেসিপি
কেক তৈরির পদ্ধতি
১) একটি পাত্রে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, নুন খুব ভালো করে মিশিয়ে নিন।
২) অন্য একটি পাত্রে সাদা তেল, গরম জল, দুধ ও ভ্যানিলা ক্রিম ভালো করে মিশিয়ে নিন।
৩) আরেকটি পাত্রে ভালো করে টক দই ফেটিয়ে নিন।
৪) এবার যে পাত্রে ময়দা ও কোকো পাউডারের মিশ্রণ রয়েছে, তাতে ঢেলে দিন দই, তেল, জল, দুধ ও ভ্যানিলার মিশ্রণ। সবকটি উপকরণ খুব ভালো করে মিশ্রিত করে ফেলুন।
৫) কেক বানানোর পাত্রে এই গোটা মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিন।
৬) ১৬০ ডিগ্রি তাপমাত্রায় কেকের মিশ্রণটিকে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করে নিন। মাঝে মাঝে অবশ্যই চেক করবেন বেকিং কতটা হয়েছে।
৭) কেক তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। গার্নিশিংয়ের জন্য কেকের উপরে চকোলেট গুঁড়ো আর চকোলেট সিরাপ ছড়াতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications