বড়দিনে এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু প্লাম কেক, রইল রেসিপি

Posted By:

Plum Cake Recipe: ক্রিসমাস মানেই হরেক রকমের কেকের সম্ভার। এই দিনে কেকের একটু স্বাদ পাওয়ার জন্য দোকানগুলোতে লম্বা লাইন পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও অনেকে নিজের পছন্দের কেকটা না পেয়ে ফিরে আসেন। তাই লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়িয়ে বাড়িতেই বানিয়ে নিন বড়দিনের কেক। আপনাদের জন্য রইল সুস্বাদু প্লাম কেকের রেসিপি।

উপকরণ

ময়দা, ব্রাউন সুগার, কমলালেবুর রস, শুকনো ডুমুর কুচানো, শুকনো অ্যাপ্রিকট কুচি, কিশমিশ কুচি, ভাঙা কাজুবাদাম, ভাঙা আখরোট, শুকনো ক্র্যানবেরি কুচি, মাখন, বেকিং সোডা, একটা কমলালেবু, আধা চা চামচ অল স্পাইস পাউডার, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, বেকিং পাউডার, টক দই, চকো স্প্রেড।

Plum Cake Recipe

পদ্ধতি

গ্যাসে কড়াই বসিয়ে ব্রাউন সুগার, কমলালেবুরর রস, ডুমুর, অ্যাপ্রিকট, কিশমিশ, কাজুবাদাম, আখরোট, ক্র্যানবেরি, মাখন, বেকিং সোডা সব একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে রান্না করুন। তারপর আঁচ নিভিয়ে মিশ্রণটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিন।

ওই মিশ্রণে কমলালেবুর খোসা গ্রেট করে মিশিয়ে দিতে হবে। এর সঙ্গে অল স্পাইস পাউডার, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই এবং চকো স্প্রেড দিয়ে ভালো ভাবে মেশান।

মাইক্রোওয়েভ ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রাখবেন। কেক টিনের ভিতরে সামান্য তেল মাখিয়ে নিন। এতে কেকের ব্যাটারটা ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। উপরে ভাঙা কাজুবাদাম এবং ভাঙা আখরোট ছড়িয়ে দেবেন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কেক টিনের উপরে ঢেকে ওভেনে ১৮০ ডিগ্রিতে ৯০ মিনিট বেক করে নিন। ব্যস, তাহলে রেডি হয়ে যাবে ক্রিসমাস প্লাম কেক! ঠান্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion