বড়দিন কেকের সঙ্গে থাকুক কুকিজ, রইল চকোলেট চিপ কুকিজ তৈরির পদ্ধতি

Posted By:

আজ বড়দিন (Christmas 2023)। ছোটো থেকে বড় সকলেই উৎসবের মরশুম উপভোগে ব্যস্ত। কেকের গন্ধে মাতোয়ারা চারিদিক। তবে বড়দিনে যে শুধু কেকই খাওয়া হয় তা কিন্তু নয়, এর পাশাপাশি নানা স্বাদের কুকিজও থাকে।

এ বারের বড়দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন কুকিজ (Cookies)। আজ আপনাদের জন্য রইল চকোলেট চিপ কুকিজ তৈরির রেসিপি। দেখে নিন কী ভাবে খুব সহজেই বাড়িতে কুকিজ তৈরি করবেন।

Chocolate Chip Cookies Recipe

চকোলেট চিপ কুকিজ তৈরির উপকরণ

দেড় কাপ ময়দা

চকোলেট চিপস পরিমাণমতো

পরিমাণমতো চিনি

অর্ধেক কাপ ব্রাউন সুগার

স্বাদ অনুযায়ী নুন

অর্ধেক কাপ মাখন

একটা ডিম

এক চামচ ভ্যানিলা এসেন্স

অর্ধেক চামচ বেকিং সোডা

আরও পড়ুন: এই বড়দিনে ডিম ছাড়াই কেক বানিয়ে ফেলুন, রইল সহজ রেসিপি

চকোলেট চিপ কুকিজ তৈরির পদ্ধতি

১) একটি বড় বাটিতে নুন, চিনি, মাখন ভালো করে ফেটিয়ে নিন কিছুক্ষণ। তার মধ্যে ডিম, ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে ফেটাতে থাকুন।

২) এবার ওই মিশ্রণে ময়দা এবং বেকিং সোডা দিয়ে মেশান। মিশ্রণটি খুব ভালো ভাবে ফেটান, যাতে কোথাও ডেলা হয়ে না থাকে।

৩) এর পর তার মধ্যে চকোলেট চিপস দিয়ে মিশিয়ে দিন। তারপর অন্তত ৩০ মিনিটের জন্য মিশ্রণটি ফ্রিজে ঠান্ডা করতে দিন।

৪) মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কুকিজের আকারে গড়ে নিন।

৫) ওভেন গরম করে রাখুন ৩৫০ ডিগ্রি তাপমাত্রায়। একটি বেকিং শিটের উপর কুকিজগুলি রাখুন। ১২ থেকে ১৫ মিনিট বেক করে নিন। সোনালি বাদামী হওয়া পর্যন্ত বেক করুন।

৬) কুকিজ তৈরি হয়ে গেলে বের করে তা ঠান্ডা করে নিন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion